একুশের অনুকরণে ২৮ আগস্ট ভার্চুয়াল সমাবেশ করছে টিএমসিপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: করোনা আবহে এবার ২১ জুলাইয়ের মতোই তৃণমূলের ছাত্র সমাবেশ হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এমনই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ আগস্ট। প্রতিবছর এইদিন ধর্মতলার মেয়ো রোডে সভা হয়। করোনা পরিস্থিতির জেরে এবার ওই সভা করা সম্ভব নয় বলে জানিয়েছে নেতৃত্ব। তৃণমূলের ছাত্র নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় আগেই বলেছেন, করোনার মোকাবিলা আগে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে সভা সমাবেশ করার জন্য অনেক সময় পাওয়া যাবে।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, দলের নির্দেশ মতো ২৮ তারিখ কর্মসূচি পালন করা হবে। নেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আগামী পথ চলার দিশা দেবেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন দুপুর তিনটের সময় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। যা তৃণমূলের ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে প্রচারিত হবে। এছাড়াও বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

করোনা সংক্রমণ রুখতে এবার ২১ জুলাইয়ের শহিদ স্মরণ ধর্মতলায় করা যায়নি। প্রথমবার তৃণমূলের সভা হয়েছে ভার্চুয়াল‌। সেই সভা সফল হয়েছে বলে দাবি নেতৃত্বের। সেই পথই অনুসরণ করে এবার দলের ছাত্র শাখার বার্ষিক কর্মসূচিও হতে চলেছে ভার্চুয়াল মোড়কে।

প্রসঙ্গত, ২৮ অগস্ট লকডাউন রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু অগস্টের শেষে টানা ব্যাংক বন্ধের কারণে ওইদিন লকডাউন প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। লকডাউন প্রত্যাহারের ঘোষণার সময় অনেকেই বলেছিলেন, দলীয় স্বার্থে মুখ্যমন্ত্রী এইদিন লকডাউন প্রত্যাহার করেছেন। কিন্তু ২৮ তারিখ টিএমসিপি ভার্চুয়াল সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ায় নিন্দুকদের এই অভিযোগ খণ্ডন হয়ে গেল গেল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

The post একুশের অনুকরণে ২৮ আগস্ট ভার্চুয়াল সমাবেশ করছে টিএমসিপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hioeBU
إرسال تعليق (0)
أحدث أقدم