নয়াদিল্লি: শনিবার গিয়েছে ৭৪তম স্বাধীনতা দিবস। ২৫ বছর আগে এই দিনে আরেকটা মাইলস্টোনে ছুঁয়ে ছিল দেশ। সেদিন প্রথম ইন্টারনেটের সংস্পর্শে এসে ছিল এদেশের জনগণ। এখন যা পরিস্থিতি তাতে বর্তমানে ‘রোটি কাপড়া মাকান’ এর মত চতুর্থ অত্যাবশ্যকীয় জিনিস হয়ে উঠেছে ইন্টারনেট।১৯৮৬ সালে এদেশে ইন্টারনেট প্রবেশ করে তবে তখন তার অস্তিত্ব সীমিত ছিল শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে মাত্র। কিন্তু ১৯৯৫ সালে ভারতের সাধারণ মানুষ এর সংস্পর্শে আসে।
তখন অবশ্য ইন্টারনেটের গতি ছিল আজকে তুলনায় ভীষণ ধীর এবং রীতিমতো খরচসাপেক্ষ।এই সময়ের ব্যবধানে ইন্টারনেট অনেক সস্তা হয়েছে। তখন বিদেশ সঞ্চার নিগম (ভিএস এন এল)একমাত্র ইন্টারনেট পরিষেবা দিত।১৯৯৫ সালে ২৫০ ঘন্টার জন্য ৯.৬কেবিপিএস এর জন্য ৫০০০ টাকা লাগত সেখানে ২০২০ সালে ৭ টাকায় ১জিবি পাওয়া যাচ্ছে। গোটা বিশ্বে সবচেয়ে সস্তা মোবাইল ডাটা ভারতে।২০২০ সালে ফোর জি হাই স্পিড ব্রডব্যান্ড পরিসেবা দিচ্ছে বেশ কিছু সংস্থা।
ভারতে এখন ৫৫ কোটি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন এবং এই বছরের শেষে তা ৬০ কোটিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে ঘোষণা করেন ১০০০ দিনের মধ্যে ভারতের ছয় লক্ষ গ্রাম যুক্ত হয়ে যাবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেটে।
তুলনায় সহজলভ্য হয়ে যাওয়ায় ইন্টারনেট ভারতীয়দের জীবনে রীতিমতো প্রভাব ফেলেছে। করোনা অতি মহামারীর কারণে লকডাউন জারি হওয়ায় দেশের মানুষ বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। সে ক্ষেত্রে পেশাগত কাজের পাশাপাশি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য ভিডিও কল এবং বিভিন্ন ধরনের অ্যাপ কাজে লাগছে। লকডাউনের সময় ভারতের ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার বেড়ে গিয়েছে।
ইন্টারনেটকে এখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সামাজিক বিষয়ে প্রচারের কাজে। স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ থাকায় ইন্টারনেটকে ব্যবহার করা হচ্ছে শিক্ষাদানের ক্ষেত্রে। বহু জায়গায় বন্ধ অফিস ফলে বাড়ি থেকে কাজ করার দিকে জোর দিতে হয়েছে। তখন ইন্টারনেট মুশকিল আসান। কর্পোরেট সেক্টরে বিভিন্ন মিটিং সারা হচ্ছে ইন্টারনেটকে ব্যবহার করে। এমনকি অতি মহামারী সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজনৈতিক দলগুলির ইন্টারনেট নির্ভরশীলতা বেড়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলির জনসভা এখন ভার্চুয়াল সভায় পরিণত হয়েছে।
The post ২৫ বছর ধরে আমজনতার ওপর প্রভাব বিস্তার করে এখন ‘মুশকিল আসান’ ইন্টারনেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y4NnIS