রাতভর বৃষ্টিতে স্বাভাবিকের নীচে শহরের পারদ

স্টাফ রিপোর্টার , কলকাতা : বুধবার থেকে টানা বৃষ্টি চলল শহর জুড়ে। এতেই ফের স্বাভাবিকের নীচে শহরের তাপমাত্রা। এমনটাই দেখা গেল হাওয়া অফিসের পারদমাপক যন্ত্রে। বৃষ্টি চলছে নাগাড়ে। ফলে একদিন বৃদ্ধি পেলেও পরের দিনেই কমছে শহরের পারদ। তেমনভাবেই নেমেছে বৃহস্পতিবার সকালের পারদ। কারণ রাতভর ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে।

কলকাতায় বৃহস্পতিবার সকালের তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এমনটা যে হবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। ফলে মঙ্গলবার যে পারদ ছিল ৩৪ ডিগ্রির তা পূর্বাভাস মেনে বৃষ্টির জেরে এক ধাক্কায় চার ডিগ্রি নেমে যায়। আজকেও পারদের খুব একটা পরিবর্তন হবে না কলকাতায়। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সৌজন্যে বৃষ্টি, যা গত ২৪ ঘণ্টায় হয়েছে ৫২.৯ মিলিমিটার। সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ৫০.৯ মিলিমিটার। সল্টলেকে ৫২ মিলিমিটার ও দমদমে ৫৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টির পরিমান ছিল ৭.৫ মিলিমিটার। এর আগে শহরে ৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়। দমদমে বৃষ্টির পরিমান ছিল ১২.৮ মিলিমিটার। সল্টলেকে ৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে ভাদ্রের প্রায় প্রথম থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টির ভরপাই করতে নেমে পড়েছে প্রকৃতি। টানা বৃষ্টি চলছে। এক দিনের বিরতি নিচ্ছে। আবার বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতি আজ বৃহস্পতিবারেও চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল পর্যন্ত, আসানসোলে ১২.৮ মিলিমিটার, বর্ধমানে ১৮.৪ মিলিমিটার, ক্যানিংয়ে ৫২.২ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৬৭.২ মিলিমিটার, দিঘায় ১১.৫ মিলিমিটার, হলদিয়ায় ৩৮.৭ মিলিমিটার, মেদিনীপুরে ১২.৪ মিলিমিটার, শ্রীনিকেতনে মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী চার দিন ধরে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিসগড়েও প্রবল বৃষ্টির সর্তকতা। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও

The post রাতভর বৃষ্টিতে স্বাভাবিকের নীচে শহরের পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hxLSul
إرسال تعليق (0)
أحدث أقدم