নয়াদিল্লি : ফের বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ যা চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে৷ একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে এই পেট্রো পন্যের দাম বৃদ্ধির জন্য সঙ্গে রয়েছে করোনাঘাতও৷ যা ভাতে মারছে মানুষকে। এমন সময়েই পেট্রোলের দাম মানুষের চিন্তাকে দ্বিগুন করে দিচ্ছে।
শনিবার পেট্রোলের দাম বাড়িয়েছে সরকারি তেল সংস্থাগুলি৷ পেট্রোলের দাম বেড়েছে ডিজেলের দাম বদল করা হয়নি৷ ডিজেলের দাম ৭৩.৫৬ টাকা প্রতি লিটারে স্থির রয়েছে ৷ দেশের প্রত্যেক রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা আলাদা হয় ৷ দেখে নিন দেশের কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দাম-দিল্লি- পেট্রোল ৮১.৩৫ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা, মুম্বই- পেট্রোল ৮৮.০২ টাকা, ডিজেল ৮০.১১ টাকা, কলকাতা- পেট্রোল ৮২.৮৭ টাকা, ডিজেলে ৭৭.০৬ টাকা, চেন্নাই- পেট্রোল ৮৪.৪০ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা, নয়ডা- পেট্রোল ৮১.৮০ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা, গুরুগ্রাম- পেট্রোল ৭৯.৫২ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকা, লখনউ- পেট্রোল ৮১.৭০ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকা, পটনা- পেট্রোল ৮৩.৯৫ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকা, জয়পুর- পেট্রোল ৮৮.৫১ টাকা, ডিজেল ৮২.৬২ টাকা
মঙ্গলবারে দাম ছিল পেট্রোল ও ডিজেলের। দিল্লি- পেট্রোল ৮০.৯০ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা। মুম্বই- পেট্রোল ৮৭.৫৮ টাকা, ডিজেল ৮০.১১ টাকা। কলকাতা- পেট্রোল ৮২.৪৩ টাকা, ডিজেল ৭৭.০৬ টাকা। চেন্নাই- পেট্রোল ৮৩.৯৯ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা। নয়ডা- পেট্রোল ৮১.৪৫ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা। গুরুগ্রাম- পেট্রোল ৭৯.০৮ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকা। লখনউ- পেট্রোল ৮১.৩৫ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকা। পটনা- পেট্রোল ৮৩.৬০ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকা। জয়পুর- পেট্রোল ৮৮.০৩ টাকা, ডিজেল ৮২.৬২ টাকা।
সোমবারে দাম ছিল, দিল্লি- পেট্রোল ৮০.৭৩ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা। মুম্বই- পেট্রোল ৮৭.৪৫ টাকা, ডিজেল ৮০.১১ টাকা। কলকাতা- পেট্রোল ৮২.৩০ টাকা, ডিজেল ৭৭.০৬ টাকা। চেন্নাই- পেট্রোল ৮৩.৮৭ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা। নয়ডা- পেট্রোল ৮১.৩৪ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা। গুরুগ্রাম- পেট্রোল ৭৮.৯৫ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকা। লখনউ- পেট্রোল ৮১.২৪ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকা। পটনা- পেট্রোল ৮৩.৫০ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকা। জয়পুর- পেট্রোল ৮৭.৮৮ টাকা, ডিজেল ৮২.৬২ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷
The post হু হু করে বাড়ছে পেট্রো পন্যের দাম , চিন্তা বাড়ছে সাধারনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hlo2BU