গাঙ্গেয় বঙ্গে ৯০ দিনের বৃষ্টির ঘাটতি মিটিয়েছে পাঁচ দিনের বৃষ্টি

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : ক্যালেন্ডারের বর্ষায় বৃষ্টির ব্যাপক ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। ভ্রাদ্রের শুরুতেই বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি। আর তাতেই কমল বৃষ্টির ঘাটতি। এমন তথ্যই মিলছে হাওয়া অফিস সূত্রে। প্রায় তিন মাসের বৃষ্টির ঘাটতি মিটেছে পাঁচ দিনের বৃষ্টিতে।

ভাদ্রের শুরুতে অর্থাৎ আগস্টের মাঝখানেই যে বেশি বৃষ্টি শুরু হবে চাতক গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই দীর্ঘ চাহিদা মিটতে শুরু হয় ১৭ আগস্ট থেকে। টানা ২১ আগস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন প্রথমে হাল্কা , পড়ে ধীরে ধীরে মাঝারি এবং পরে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আর এই ধাপে ধাপে বৃষ্টির বৃদ্ধিতেই মিটেছে আষাঢ় শ্রাবণের বড় ঘাটতি।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এই এক সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে ২৯.৫ মিলিমিটার , এই সময়ে স্বাভাবিক বৃষ্টির পরিমান ১০.৬ মিলিমিটার। বৃষ্টি বেশি হয়েছে ১৭৮ শতাংশ। উত্তরে বৃষ্টির পরিমান এই এক সপ্তাহে স্বাভাবিক। ১৪.৬ মিলিমিটারের বদলে বৃষ্টি হয়েছে ১৬.৭ মিলিমিটার যা ১৪ শতাংশ বেশি।

পয়লা আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত এই ২১ দিনে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির ঘাটতিও পূরণ হয়ে রয়েছে। ২২০.১ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির জায়গায় বৃষ্টি হয়েছে ২৩২.১ মিলিমিটার বৃষ্টি যা ৬ শতাংশ বেশি। উত্তরে বৃষ্টি কমেছে হাওয়া অফিসের পূর্বাভাস মতো। সামান্য হলেই তা অঙ্কের খাতায় কমেইছে বলে দেখা যাচ্ছে। ৩১৭.৫ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পরিমানের জায়গায় বৃষ্টি হয়েছে ২৮৮.৪ মিলিমিটার। বৃষ্টি কম হয়েছে ৯ শতাংশ।

পয়লা পয়লা জুন থেকে ২১ আগস্ট প্রায় তিন মাসে বৃষ্টির ঘাটতিও আপাতত মিটেছে পাঁচ দিনের বৃষ্টিতে। এই সময়ে স্বাভাবিক বৃষ্টির পরিমান ৮১০.৯ , বৃষ্টি হয়েছে ৭৮৯.৭ মিলিমিটার। অঙ্কের হিসাবে যা মাত্র তিন শতাংশ কম। এই ফারাককে বৃষ্টির ঘাটতি বলে ধরে না আবহাওয়া বিজ্ঞানীরা। ১৫ শতাংশের বেশি হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

এবার একটু পিছনে যাওয়া যাক। দেখা যাচ্ছে পয়লা আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও এখনো সেখানে ২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে প্রয়োজনের তুলনায়। অপরদিকে দক্ষিণবঙ্গে এই ১০ দিনে বৃষ্টির ঘাটতি পৌঁছে গিয়েছে ১৭ শতাংশে। জুন থেকে আগস্টের বৃষ্টির হালও সেই একই। এই আড়াই মাসে উত্তরবঙ্গে ৪১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণে বৃষ্টির ঘাটতি ৭ শতাংশ। ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সময়ে উত্তরে ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণে বৃষ্টির ঘাটতি ৩৬ শতাংশ।

অর্থাৎ বৃষ্টির ঘাটতি যে মিটেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি বেইমানি করেছে মৌসুমি অক্ষরেখাও। উত্তর ছেড়ে সেই এই মরসুমে দক্ষিণ আসতেই চাইছিল না। এলেও এক দিন থেকেই মুহূর্তেই পলায়ন। এবার তা জাঁকিয়ে বসেছে এবং তা স্পষ্ট খাতায় কলমে।

The post গাঙ্গেয় বঙ্গে ৯০ দিনের বৃষ্টির ঘাটতি মিটিয়েছে পাঁচ দিনের বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aO3NdR
Post a Comment (0)
Previous Post Next Post