আশার আলো, ভারতে করোনা অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার সাড়ে তিনগুণ বেশি

নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাসে সুস্থতার হার বেড়েছে, শুধু তাই নয় করোনা অ্যাক্টিভ কেসের তুলনায় তা সাড়ে তিন গুণ বেশি। বর্তমানে সুস্থতার হার ৭৬ শতাংশ পেরিয়েছে, সুখবর শোনাল দেশের স্বাস্থ্যমন্ত্রক।

কোভিড-১৯ থেকে বর্তমানে সুস্থ হয়েছেন ২৪,৬৭,৭৫৮ জন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সুস্থতার হার বৃদ্ধি পাওয়ার ঘটনায় করোনা অ্যাক্টিভ কেস যা মূলত চিন্তার কারণ সেই হার অনেকটাই কমেছে। বর্তমানে যা মোট কেসের মাত্র ২১.৮৭ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় ৬৩,১৭৩ জনের সুস্থ হওয়ার ঘটনায় এখনও অবধি মোট সুস্থ হয়েছে ২৪,৬৭,৭৫৮ জন। দ্রুত পরিবর্তনে সুস্থ হওয়ার ঘটনা এবং অ্যাক্টিভ কেসের ভারসাম্য কিছুটা হলেও এসেছে যা আশার আলো দেখাচ্ছে। ফোকাস টেস্ট-ট্র্যাক-ট্রিট নীতি ধরেই প্রতি এক মিলিয়ন জনসংখ্যায় টেস্ট বেড়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুণের ল্যাবরেটরি এবং অন্যান্য ১০০টি ল্যাবে পরীক্ষা শুরু করে আরও দ্রুত হয়েছে পদ্ধতি, জুন মাসের ২৩ তারিখ অবধি ১০০০ টেস্টিং ল্যাবকে অনুমোদন দিয়েছে আইসিএমআর। দেশে মোট কোভিড টেস্টের সরকারি ল্যাবরেটারির সংখ্যা ১৪৭০, প্রাইভেট ল্যাব ৫০১, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সব মিলিয়ে টেস্ট বৃদ্ধি পাওয়ায় ভাইরাস তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে বলেও মনে করা হচ্ছে।

চলতি বছরের শেষেরদিকে পৌঁছে যেতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন। দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটির ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো, এমনটাই আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১,০৫৯ জনের। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫১ জন। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশজুড়ে মোট সংক্রমণ পৌঁছেছে ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ এ। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৭ লক্ষ ৭ হাজার ২৬৭। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছে ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৯ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের।

তবে দীর্ঘদিন সংক্রমণ বাড়ার পরে একসঙ্গে অনেকটা সংক্রমিতের সংখ্যা কমা অবশ্যই সুখবর। টেস্ট-ট্র্যাক-ট্রিট নীতিতেই ভাইরাস তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে বলেও মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই পরীক্ষা, চিকিৎসা সবদিকে দ্রুত সফল হচ্ছে ভারত।

The post আশার আলো, ভারতে করোনা অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার সাড়ে তিনগুণ বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32ymVZs
إرسال تعليق (0)
أحدث أقدم