বাঁধ সংলগ্ন গাছকে আঁকড়ে টানা ১৬ ঘণ্টা, নাটকীয় উদ্ধারকাজ চালাল ভারতীয় বায়ুসেনা

বিলাসপুর(ছত্তিশগড়): অতিভারী বৃষ্টিতে প্রতিমুহূর্তে বাড়ছে জলসীমা। শুধু তাই নয় বাঁধের জল প্রতিমুহূর্তে বেড়ে চলেছে ছত্তিশগড়ে। পরিস্থিতির ভয়াবহতা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বিলাসপুরের কাছে একটি ড্যামে আটকে পরা এক ব্যাক্তিকে এয়ারলিফট করল ভারতীয় বায়ুসেনা।

বায়ুসেনার Mi-17 চপার উদ্ধারকাজে পাঠানো হয়েছিল। বিলাসপুরের কাছে খুতাঘাট বাঁধের জলে গতকাল সন্ধ্যায় ঝাঁপ দিয়েছিলেন তবে আর জলের স্রোত সেখানে এতটাই বেশি যে কোনমতে নিজেকে সেখানে আটকে নেওয়া গিয়েছে। একটা গাছকে আঁকড়ে ধরে পাথরে বসেছিলেন ১৬ ঘণ্টা। ছত্তিশগড়ের একটি বিখ্যাত পিকনিক স্পট খুতাঘাট ড্যাম। রবিবার বিশেষ করে মানুষের আনাগোনা বেড়ে যায়।

এমন দৃশ্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঐ ব্যাক্তি গাছটি রীতিমতন আঁকড়ে রেখেছেন। ভারতীয় বায়ুসেনার চপার একজনকে উদ্ধার করেছে। নাম জীতেন্দ্র কশ্যপ। বাঁধের জলের তুমুল স্রোতকে নজরে রেখে ভারতীয় বায়ুসেনাকে উদ্ধারকাজ চালানোর অনুরোধ জানানো হয়।

অতিবৃষ্টিতে বেশিরভাগ নদীতে জলের সীমা ক্রমশ বাড়ছে। সুকমা জেলার কিছু অংশ ইতিমধ্যেই বন্যার জলে ভেসে গিয়েছে। জারি রয়েছে সতর্কতা। আইএমডি জানিয়েছে, আগামী পাঁচদিন গোটা রাজ্যে কোথাও বিক্ষিপ্ত বা কোথাও ভারী বৃষ্টি হতে চলেছে। ভারতের দুই-তৃতীয়াংশ অংশে বর্ষা সক্রিয় হয়েছে।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, পুলিশ-প্রশাসন তৎপর রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সাউথ বস্তর, বিজাপুরের একাংশ, দান্তেওয়াড়া, সুকমা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। শেষ ২-৩ দিনে জলসীমা ক্রমশ বেড়ে চলেছে। প্রত্যন্তগ্রামের দিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বীজাপুর জেলায় ১০০ গ্রাম বিধ্বস্ত হয়েছে।

The post বাঁধ সংলগ্ন গাছকে আঁকড়ে টানা ১৬ ঘণ্টা, নাটকীয় উদ্ধারকাজ চালাল ভারতীয় বায়ুসেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h7YxUC
إرسال تعليق (0)
أحدث أقدم