নয়াদিল্লি: শনিবার নতুন করে করোনা সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত। তবে পাশাপাশি কোভিড পরীক্ষায় রেকর্ড গড়েছে ভারত। একদিনে ১০ লাখ মানুষের পরীক্ষা করা হয়েছে, এমনটাই শনিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক।
করোনা ভাইরাসে সুস্থতার হার বেড়েছে। বর্তমানে যা ৭৪.৩০ শতাংশ। শুধু তাই নয়, কমেছে মৃত্যুর হার। বর্তমানে যা ১.৮৯ শতাংশ।
শনিবার করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩.৮২ শতাংশ যা শুক্রবারও ২৪.২০ শতাংশ ছিল।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “পরীক্ষা, দ্রুত পদক্ষেপ এবং সঠিক পর্যবেক্ষণের ও চিকিৎসার মাধ্যমে ও হোম আইসোলেশনে এবং মেডিক্যাল কেয়ার এবং সঠিক সময়ে সিদ্ধান্তের দ্বারা শেষ ২১ দিনে সুস্থ হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে”।
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী, ৩,৪৪,৯১,০৭৩ স্যাম্পেল এখনও পরীক্ষা করা হয়েছে অগাস্টের ২১ তারিখ অবধি। শুক্রবার ১০,২৩,৮৩৬টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।
প্রতিদিন করোনা পরীক্ষা দ্রুতগতিতে বাড়ছে। শেষ তিন সপ্তাহের গড় পরীক্ষার হার করোনা পরিস্থিতির উন্নতি দেখিয়েছে, দেশের সবপ্রান্তে এই উন্নতি হয়েছে বলেও জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুণের ল্যাবরেটরি এবং অন্যান্য ১০০টি ল্যাবে পরীক্ষা শুরু করে আরও দ্রুত হয়েছে পদ্ধতি, জুন মাসের ২৩ তারিখ অবধি ১০০০ টেস্টিং ল্যাবকে অনুমোদন দিয়েছে আইসিএমআর।
দেশে মোট কোভিড টেস্টের সরকারি ল্যাবরেটারির সংখ্যা ১৪৭০, প্রাইভেট ল্যাব ৫০১, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
শনিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৮৭৮। আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড ভারতের। এর আগে একদিনে এত বেশি আক্রান্তের রেকর্ড ছিল না ভারতে।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ২২.২২ লক্ষ মানুষ।
শনিবার পর্যন্ত দেশ জুড়ে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট ৫৫,৭৯৪। একদিনে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। শনিবারের পরিসংখ্যান বলছে, সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ।
পাশাপাশি অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিনের ফলাফল কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিঙ্গহাম জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জার্মানির করোনার ভ্যাকসিন এই বছরের শেষে প্রস্তুত হতে পারে।
সব মিলিয়ে টেস্ট বৃদ্ধি পাওয়ায় ভাইরাস তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে বলেও মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই পরীক্ষা, চিকিৎসা সবদিকে দ্রুত সফল হচ্ছে ভারত। চিকিৎসা পরিকাঠামোতে জোর দিয়ে গতমাস থেকেই বাড়ছে সুস্থতার হার।
The post একদিনে ১০ লাখ করোনা টেস্ট, কোভিড মোকাবিলায় মাইলস্টোন ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l9abkt