দিল্লির বুকে গুলির লড়াই, আইইডি সমেত গ্রেফতার আইসিস জঙ্গি

নয়াদিল্লি : রাতভর গুলির লড়াই চলল। অবশেষে সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। টানা গুলির লড়াই চলার পর গ্রেফতার করা হল আইসিস জঙ্গিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আইইডি ও পিস্তল। রাজধানীর রিং রোডে শুক্রবার রাতভর গুলির লড়াই চলে বলে পুলিশ সূত্রে খবর।

আইসিস জঙ্গি দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষেছিল বলে খবর। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আবু ইউসুফ খান। করোলা বাগ ও ধৌলা খান এলাকার মধ্যবর্তী রিং রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটকীয় কায়দায় শ্যুটআউট চলাকালীন গ্রেফতার করা হয় ওই জঙ্গিকে। দিল্লিতে আইএসের মডিউল বানানোর পরিকল্পনাও ছিল ওই ব্যক্তির বলে খবর।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ সিং খুশওয়াহা জানিয়েছেন ওই ব্যক্তির কাছ থেকে শক্তিশালী আইইডি মিলেছে। ধৌলা খান এলাকায় চলেছে রাতভর গুলির লড়াই। ওই ব্যক্তি পুলিশের দিকে গুলি ছোঁড়ে।

এদিকে, হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন জানিয়ে ছিল ভারতে হামলা চালানোর নতুন পথ নিয়েছে পাকিস্তান সেনা৷ আফগানিস্তানে লস্কর ই তৈবা ও আইসিসের মত জঙ্গি সংগঠনের কিছু সদস্যকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দিচ্ছে তারা৷ ভারতে হামলা চালাতে গেলে কোন কোন পথ অনুপ্রবেশের জন্য উপযুক্ত বা কীভাবে হামলা চালালে তা সফল হতে পারে, সেই তথ্য ওই জঙ্গি সংগঠনগুলিকে দেওয়া হচ্ছিল৷ যাতে তথ্যগুলি কাজে লাগিয়ে নতুন ভাবে কোনও হামলার ছক তৈরি করা যেতে পারে৷

ওই রিপোর্ট জানিয়ে ছিল ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসের ধাঁচে এই হামলা চালানোর পরিকল্পনা করেছে পাক সেনা৷ যাতে মদত যোগাচ্ছে আইসিস ও লস্করের মত কিছু কুখ্যাত জঙ্গি সংগঠন৷ অন্যদিকে, সম্প্রতি পাওয়া এক সূত্র জানাচ্ছে বিগত তিনবছর থেকে ভারতের নাগরিকত্ব পেয়েছে বহু পাকিস্তানি। ২০১৭ সালের জানুযারির ১ তারিখ থেকে মোট ২,৬৬৪ জন বিদেশি যাদের মধ্যে ২,০৬৩ জন পাকিস্তানিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাকি ৪২ দেশের ৬০১ জন ভারতের নাগরিকত্ব পাবেন, আরটিআই আবেদনের জবাবে এমন তথ্যই দিয়েছে কেন্দ্রীয় সরকার।

জম্মুর অ্যাক্তিভিস্ট রমন শর্মা এই আবেদন জানিয়ে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রকের সিটিজেনশিপ শাখা এই উত্তর দিয়েছে ভারত সরকারের তরফে। ২০১৯ সালের নাগরিকত্ব আইনের প্রেক্ষাপটে এই উত্তর দেওয়া হয়েছে।

The post দিল্লির বুকে গুলির লড়াই, আইইডি সমেত গ্রেফতার আইসিস জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l9tA52
إرسال تعليق (0)
أحدث أقدم