পারস্পরিক রাজনৈতিক সহযোগিতার পথে হাঁটুক ভারত, দাবি চিনের

বেজিং : সীমান্ত সমস্যা মেটানোর চেষ্টা না করেই জ্ঞান দেওয়ার রাস্তায় হাঁটছে চিন। সোমবার ভারতকে পরামর্শ দেয় চিন। তাঁদের দাবি চিন চায় ভারত পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করার পথে চলুক। তবেই দুই দেশের সম্পর্ক সঠিক পথে চলবে।

চিনের বিদেশমন্ত্রকের মুখপত্র ঝাও লিঝিয়ান বলেন সংঘাত নয়, সংহতি চায় চিন। ভারতও যেন সেই ভাষা বোঝে। বেজিং সীমান্তেও শান্তির আশা করে ভারতের থেকে। ঝাও বলেন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও শান্তির বার্তা দেননি। চিন সেই অর্থ বোঝে। তবে এই ধরণের উস্কানিমূলক মন্তব্যে সায় দেয় না বেজিং।

এদিন মুখপাত্র জানান, ভারত ও চিন খুব কাছের প্রতিবেশি। তাই দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক ও পারস্পরিক আদানপ্রদান খুব জরুরি। তাহলেই বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে ভারত ও চিন। তাই চিন চায় দুই দেশ যেন পারস্পরিক বোঝাপড়া, লেনদেন, বিশ্বাস বৃদ্ধি করার পথে হাঁটে।

তবে মুখে যাই বলুক বেজিং, সীমান্তে তার প্রতিফলন কোনও ভাবেই দেখাচ্ছে না চিনা সেনা। প্যাংগং লেক ও বিতর্কিত এলাকা গোগরা হট স্প্রিংয়ে অপটিক্যাল ফাইবার কেবল লাগিয়েছে চিনা সেনা। এই নিয়েই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, যতক্ষণ না চিনা সেনা পুরোনো অবস্থানে ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কুগ্রাং নদীর তীরেই অবস্থান করবে ভারতীয় সেনা। এক পাও পিছু হটবে না তারা।

তবে চিনা সেনার আকাশ পথে নজরদারি উত্তেজনা ছড়াচ্ছে লাদাখে। লাদাখ ও অধিকৃত আকসাই চিনে যেভাবে নজরদারি বাড়াচ্ছে চিনা সেনা, তা নজরে পড়েছে ভারতের। ভারতীয় সেনা জানাচ্ছে লাদাখের ১৫৯৭ কিমি সীমান্তে অবস্থান করছে পিএলএ। একাধিক বৈঠক, আলোচনা সত্ত্বেও পিছু হঠেনি চিনা সেনা, যা বিরক্তি বাড়িয়েছে নয়াদিল্লির।

জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজ করছে চিনা সেনা, যাতে উসকানি দেওয়া যায়। তবে ধৈর্য রাখছে ভারত। আলোচনার সব রাস্তাই খোলা রাখা হয়েছে নয়াদিল্লির তরফে।

The post পারস্পরিক রাজনৈতিক সহযোগিতার পথে হাঁটুক ভারত, দাবি চিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g5Ic1q
Post a Comment (0)
Previous Post Next Post