এবার আসতে চলেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন, অপেক্ষা মাত্র কিছুদিনের

লন্ডন: রাশিয়া সর্বপ্রথম সফল ভ্যাকসিনের ঘোষণা করেছিল। যদিও তার সেই ভ্যাকসিনকে মান্যতা দেয়নি বহু দেশ। এমনকি হু-ও রাশিয়ার কাছে এব্যাপারে তথ্য চেয়ে পাঠিয়েছে। এরমধ্যে মনে করা হচ্ছে খুব শীঘ্রই অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন প্রস্তুতের খবর আসতে পারে।

অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনের ফলাফল কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিঙ্গহাম জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জার্মানির করোনার ভ্যাকসিন এই বছরের শেষে প্রস্তুত হতে পারে।

তিনি জানিয়েছেন, ব্রিটেনের প্রায় ১ লক্ষ মানুষ এই ট্রায়ালে অংশ নিতে এগিয়ে আসেন। যদিও স্কাই নিউজকে দেওয়া সাক্ষাত্কারে আরও স্বেচ্ছাসেবীদের এই ট্রায়ালে অংশ নিতে আহ্বান করেছিলেন কেট।

তিনি জানিয়েছেন, ‘আমার ধারণা এই বছর এই ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। তিনি দুটি ভ্যাকসিনের কথা জানিয়েছেন, একটি হল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তৈরি ও অন্যটি জার্মান সংস্থা বায়োএনটেক তৈরি করেছে। কেটের বক্তব্য, যদি সবকিছু ঠিকঠাক হয় তবে দুটি ভ্যাকসিনই এই বছর রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং এই বছর সরবরাহও করা হবে।

অন্যদিকে আমেরিকান ওষুধ সংস্থাগুলিও অনেকগুলি ভ্যাকসিনের জন্য ক্রমবর্ধমানভাবে কাজ করে চলেছে। মার্কিন সংস্থা নোভাভ্যাক্স ঘোষণা করেছে তারা দক্ষিণ আফ্রিকাতে একটি ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে।

The post এবার আসতে চলেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন, অপেক্ষা মাত্র কিছুদিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h1XNAq
Post a Comment (0)
Previous Post Next Post