নিহত দলীয় কর্মী সুদর্শনের খুনে সিবিআই তদন্তের দাবি দিলীপ ঘোষের

স্টাফ রিপোর্টার, আরামবাগ: নিহত দলীয় কর্মী সুদর্শন প্রামাণিকের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শনিবার নিহত কর্মীর বাড়িতে গিয়ে পরিজনের সঙ্গে দেখা করে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি।

এদিন খানাকুলে মৃত বিজেপি কর্মী সুদর্শন প্রামানিকের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ জেলা নেতৃত্ব।

নিহত দলীয় কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তাঁর বলেন, “গত ৪০ বছর ধরে আরামবাগে হিংসার রাজনীতি চলছে। আমরা চাই এই খুনের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। কারণ এই সরকার, প্রশাসনের উপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই।” নিহতের স্ত্রীকে দিলীপ ঘোষ আশ্বাস দিয়েছেন, যেকোন প্রয়োজনে পরিবারটি বিজেপিকে পাশে পাবে।

উল্লেখ্য, ১৫ অগাষ্ট বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় সুদর্শনের। বিজেপির দাবি, জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে আক্রমণ করা হয় সুদর্শনকে। তাঁকে পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল।

এদিকে, রবিবার সকালেই নিমতা দুর্গানগর স্পোর্টিং ক্লাবের সামনে চা-চক্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু শনিবারই চা- চক্রের মঞ্চের একাংশ ভেঙে গেল। বিজেপি কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূলের নেতারাই এসব কাণ্ড ঘটিয়েছেন।

The post নিহত দলীয় কর্মী সুদর্শনের খুনে সিবিআই তদন্তের দাবি দিলীপ ঘোষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3govoU5
إرسال تعليق (0)
أحدث أقدم