লকডাউনে লাভ, ফুড অ্যাপে ২০ কোটি গুণ বেড়েছে অর্ডারের হার

বেঙ্গালুরু : লকডাউনে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। আর্থিক মন্দার মুখে ছোট বড় সবকটি সংস্থাই। তবে আশার আলো দেখাচ্ছে দেশের অনলাইন ফুড অ্যাপগুলি। করোনা ভাইরাসের জেরে টানা লকডাউন চলার পরেই ভালো লাভের মুখ দেখেছে এই সব সংস্থা। রিপোর্ট বলছে এই সব সংস্থার গ্রস মার্চেনডাউস ভলিউম বা জিএমভি করোনা পূর্ববর্তী অবস্থায় যা ছিল, তা করোনা পরবর্তী সময়ে বেড়েছে।

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো সম্প্রতি যে হিসেব প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে ৭৫ থেকে ৮০ শতাংশ বেড়েছে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার হার। জোম্যাটোর সমীক্ষা বলছে শহর বা শহরাঞ্চলে যেখানে বাসস্থান বেশি, সেই এলাকাতে খাবারের অর্ডার দেওয়ার হার বেড়েছে। তবে ক্ষতিগ্রস্থ হয়েছে অফিসপাড়া সংলগ্ন রেস্তোঁরাগুলি।

হিসেব বলছে জোম্যাটো লকডাউন পিরিয়ডে অর্থাৎ মার্চ মাসের ২৫ তারিখ থেকে ৭কোটি অর্ডার ডেলিভারি করেছে। এই হিসেবে ভারতীয়রা লকডাউনে বাড়িতে বসে খাবার অর্ডার করেছেন কুড়ি কোটি গুণ বেশি। যেভাবে ওয়ার্ক ফ্রম হোমের পরিমাণ বেড়েছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খাবার অনলাইনে আনানোর প্রবণতা।

জোম্যাটো জানাচ্ছে ৫-৭ শতাংশ রেস্তোঁরা খাবার অনলাইনে ডেলিভারি করত না। কিন্তু করোনা পরিস্থিতির জন্য লাভের মুখ দেখতে ও আর্থিক মন্দার হাত থেকে বাঁচতে তারাও অনলাইন ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে যোগ দিয়ে ব্যবসা চালাচ্ছে।

এদিকে, জানা গিয়েছে ব্যবসা বেড়েছে শহরাঞ্চলে। জানা গিয়েছে প্রতি ৫ জনের ১জন জোম্যাটো অ্যাপ খুলে খাবার অর্ডার দিয়েছেন।

অনলাইন খাদ্য সরবরাহ সংস্থাগুলি চালু করেছে ‘কন্ট্যাক্টলেস’ ডেলিভারি। জ্যোমাটো, সুইজি আগেই শুরু করেছিল, এরপর সেই একই রাস্তায় হাঁটে ডোমিনোজ, পিৎজা হাটের মতো সংস্থাও। যেখানে হাইজিন সঠিকভাবে মেনে চলা হচ্ছে বলে দাবি করছে সংস্থাগুলি। একই সঙ্গে খেয়াল রাখা হয়েছে কোনও ভাবেই যেন ডেলিভারি বয়ের সঙ্গে গ্রাহকদের কোনও কন্ট্যাক্ট না হয়।

ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র এপ্লিকেশন-এর মাধ্যমে অর্ডার করলেই যে এই সুবিধা পাওয়া যাবে, ব্যাপারটা মোটেই তেমন নয়। বরং অন্য কোনও থার্ড পার্টি এপ্লিকেশনের মাধ্যমেও মিলবে এই সুবিধা। কর্তৃপক্ষ জানাচ্ছে, কন্ট্যাক্টলেস ডেলিভারিতে যে কর্মী খাবার প্যাক করবেন, আবার যে কর্মী বাড়িতে বয়ে নিয়ে যাবেন উভয়ক্ষেত্রেই খাবারের সঙ্গে কর্মীদের যাতে কোনও কন্ট্যাক্ট না হয়, তা লক্ষ্য রাখবেন খোদ কর্মীরা। হাইজিন মানা হবে উচ্চ পর্যায়ে।

The post লকডাউনে লাভ, ফুড অ্যাপে ২০ কোটি গুণ বেড়েছে অর্ডারের হার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34lccUS
إرسال تعليق (0)
أحدث أقدم