প্যাংগং: ফের চর্চায় উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এবার আবারও স্বাস্থ্য নিয়ে খবরের শিরোনামে তিনি। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কূটনৈতিকবিদ চাং সং মিন দাবি করেছেন, কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন।
প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে কিম জং উনের স্বাস্থ্য নিয়ে চর্চা রয়েছে বিশ্বে। একসময় তাঁর মৃত্যু সংবাদে বিশ্ব আলোড়িতও হয়। তবে সমস্ত কিছুকে গুজব প্রমাণিত করে ফের প্রকাশ্যে আসেন কিম জং উন। দেখা যায় তিনি বহাল তবিয়তেই রয়েছে। এরপরে ফের একবার এমন দাবি ওঠায় কিম জং-এর স্বাস্থ্য নিয়ে আলোচনা তুঙ্গে।
ডেইলি মেইলের একটি রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ওই প্রাক্তন কূটনৈতিকবিদ জানিয়েছেন, কিম জং উন কোমায় রয়েছেন। তবে তিনি এখনও জীবিত।
এর আগে এমন বেশ কিছু খবর প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয় উত্তর কোরিয়ার অর্থনীতি নিয়ে কিম জং অত্যন্ত চিন্তিত থাকায়, তিনি তার বোনকে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। বেশ কয়েকটি রিপোর্টে বিস্ফোরক দাবি করে বলা হয়, জলপ্না ছড়িয়েছে কিমের বোনই নাকি পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। যদিও এ নিয়ে বিতর্কও দেখা দেয়।
তবে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক মোটেই ভালো নয়। সম্প্রতি একটি মার্কিন রিপোর্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার কাছে রয়েছে অন্তত ৬০ টি নিউক্লিয়ার বোমা ও ৫০০০ টন রাসায়নিক অস্ত্র। উত্তর কোরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র হিসেবে রয়েছে একাধিক জীবাণু। স্মলপক্স কিংবা অ্যানথ্রাক্সের জীবাণু তারা মিসাইল এর মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। যদিও কোনও পাকাপোক্ত প্রমাণ এব্যাপারে সামনে আসেনি।
The post ‘কোমায় কিম জং উন’, দাবি দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কূটনীতিবিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32hNhyV