দক্ষিণে বাড়ছে বৃষ্টির আকাল, আশা নয়া নিম্নচাপ

স্টাফ রিপোর্টার , কলকাতা : বৃষ্টির আকাল। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবার এতে স্বস্তি কি মিলবে? তা আপাতত স্পষ্ট নয়। কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই জানাচ্ছে। তবু মানুষ তাকিয়ে সেই বহু কাঙ্খিত বৃষ্টির দিকেই। যা মিলতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। যা দিতে পারে বুধবারের মধ্যেই।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে কলকাতাতেও। মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টিও হবে ভালো পরিমানে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী জেলা ঝাড়খণ্ডে। প্রসঙ্গত, এই বর্ষার মরসুমের জুন মাসের শেষ থেকে যে কটি নিম্নচাপ তৈরি হয়েছে সবগুলিই বঙ্গোপসাগরে তৈরি হয়ে বেশি প্রভাব ফেলেছে ওডিশায়। সেদিকেই অক্ষরেখা হেলে থাকায় বৃষ্টি বেশি হচ্ছে সেখানে। এবার অন্য কিছু হবার দিকে তাকিয়ে দক্ষিনবঙ্গবাসী।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জন্য রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। এর জেরে দুই মেদিনীপুর জেলায় ঘাটতি কিছুটা কমলেও দক্ষিণ ২৪ পরগনায় পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, গত কয়েকদিনে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান ভালো বৃষ্টি পেয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। আগামী ১৯ অগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এটির প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post দক্ষিণে বাড়ছে বৃষ্টির আকাল, আশা নয়া নিম্নচাপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q2gXdE
إرسال تعليق (0)
أحدث أقدم