ওয়াশিংটন: নিঃসন্দেহে ভাবলেও আঁতকে উঠতে হয়। ১৩০ ডিগ্রি তাপমাত্রা! আজ্ঞে হ্যাঁ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ডেথ ভ্যালির তাপমাত্রা রবিবার পৌঁছে গিয়েছিল ১৩০ ডিগ্রিতে। যা কিনা অগস্ট মাসে সারা পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করা হচ্ছে।
যদি সত্যিই তাপমাত্রা ১৩০ হয়, তবে বলা যেতে পারে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে এটি অন্যতম। অনেকে দাবি করতে শুরু করেছেন, হয়তো এটাই হবে ভূ-পৃষ্ঠের ওপরে মাপা সর্বোচ্চ তাপমাত্রা।
রবিবার দুপুর ৩ টে ৪১ মিনিটে ডেথ ভ্যালিতে এই তাপমাত্রা রেকর্ড হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানাচ্ছে, এই তাপমাত্রা সঠিক প্রমাণিত হলে আগের অগস্টের ১২৭ ডিগ্রি তাপমাত্রা হওয়ার রেকর্ড ভেঙে দেবে ডেথ ভ্যালি নিজেই।
আবহাওয়াবিদ র্যান্ডি সারভেনি একটি ই-মেলে জানিয়েছেন, তিনি যা ইঙ্গিত পেয়েছেন, তাতে এই ১৩০ ডিগ্রি তাপমাত্রার ঘটনা হয়তো সত্যিই। পাশাপাশি তিনি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল সংস্থাকে প্রাথমিক ভাবে এই রেকর্ড হওয়া তাপমাত্রাকে গ্রহণ করতে সুপারিশ করেছেন। এছাড়া আগামী কয়েক সপ্তাহ ওই এলাকার তাপমাত্রার দিকে নজর রাখা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, অগস্টে কখনও ১৩০ ডিগ্রি তাপমত্রা দেখা যায়নি। তবে এই ডেথ ভ্যালিতেই ১৯১৩ সালে ১০ জুলাই ১৩৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল বলে দাবি। যদিও বর্তমান বিশেষজ্ঞরা এ নিয়ে নানান প্রশ্ন তুলেছেন, ফলে ওই তাপমাত্রা নিয়ে বিতর্ক রয়েছে।
কিছু জলবায়ু বিশেষজ্ঞরা ৩০ জুন, ২০১৩তে এবং ২০১৬ ও ২০১৭ সালে কুয়েত ও পাকিস্তানে ১২৯ ডিগ্রি তাপমাত্রার রিডিং নেন। যদি সেগুলিও বিবেচনা করা হয় এবং রবিবারে ডেথ ভ্যালিতে রেকর্ড হওয়া তাপমাত্রাকে যদি বৈধ হিসেবে দেখা হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় রবিবারের ১৩০-ডিগ্রি তাপমাত্রাই সর্বোচ্চ।
The post ৮৯ বছরে সবচেয়ে বেশি, ডেথ ভ্যালিতে তাপমাত্রা ছুঁল ১৩০ ডিগ্রি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ayGSmx