নয়াদিল্লি: এবার নানান ধর্মীয় স্থানগুলির পাশেও সামরিক ঘাঁটি তৈরি করছে চিন। কৈলাশ পর্বতের মানস সরোবর হ্রদের তীরে মাটি থেকে বায়ুতে হামলা চালানোর ক্ষেপণাস্ত্রগুলির জন্য সাইট তৈরি শুরু করেছে। এপ্রিল মাসে এই কাজ শুরু হয়েছিল, যা কিনা এখন প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।
লাদাখের টানাপোড়েনের সময় থেকেই এই কাজ করে চলেছে চিন। মনে করা হচ্ছে লিপুলেকে ভারতের রাস্তা তৈরির পালটা হিসেবেই চিন এই সাইটে কাজ করে চলেছে। উল্লেখ্য, ১৭ হাজার ফুট উচুতে অবস্থিত কৈলাসে যাওয়ার জন্য ৮০ কিমি রাস্তা তৈরি করেছে ভারত।
স্যাটেলাইটের ছবি থেকে বোঝা যাচ্ছে, চিন মানস সরোবর লেকের তীরে এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এখানে চিন এইচটি-২৩৩ রাডার সিস্টেম ইনস্টল করছে, যা মিসাইলের ফায়ার সিস্টেমের কাজ করে। এছাড়াও একাধিক রাডার সিস্টেম লাগানো হচ্ছে, যা টার্গেটকে ধ্বংস করতে সাহায্য করে।
এই মিসাইলগুলি ভারতের সীমানা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে স্থাপন করা হবে। এগুলি হবে মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র। পিপলস লিবারেশন আর্মি এখানে প্রথমে তীর্থযাত্রীদের জন্য একটি ছোট অস্থায়ী থাকার ব্যবস্থা করেছিল। এছাড়াও অনেক হোটেল এবং ঘরও নির্মিত হয়। তবে গত কয়েকমাসে এখানে একটি হাইওয়ে, কয়েকটি নতুন হোটেল এবং নতুন ভবন নির্মিত হয়েছে।
১৯৫০ এর দশকে ভারত কৈলাশ পর্বতের আশেপাশের কয়েকটি গ্রাম থেকে কর আদায় করত। কিন্তু ধীরে ধীরে চিন পুরো মানস সরোবরের আশেপাশের এলাকাই দখল করে নিয়েছে।
চিন মে এবং জুন মাসে একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখানো হয় মানস সরোবরের কাছে একটি রাস্তায় চিনের দুটি ট্যাঙ্ক চলছে। এছাড়া ভারতের থেকে অধিকৃত এলাকাতেও সেনা মোতায়েন করেছে চিন।
এমনিতেই গত কয়েকমাস ধরে লাদাখে এলএসি সীমান্তে ভারত-চিন দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি নেপালের সঙ্গে মিলে ভারতকে বারেবারে বিপাকে ফেলার চেষ্টাও ক্রমাগত করে চলেছে লাল চিন।
The post ফের ‘দাদাগিরি’ চিনের, কৈলাশ পর্বতের কাছেই বসানো হচ্ছে মিসাইল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aQbyjt