শারীরিক অবস্থায় কোনও পরিবর্তন নেই, এখনও গভীর কোমাচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনও বদল হচ্ছে না, এমনটাই জানাচ্ছে হাসপাতাল। এখনও তিনি গভীর কোমাচ্ছন্ন হয়ে আছেন এবং ভেন্টিলেশন সাপোর্টে আছেন। রবিবার আর্মি রিসার্চ এবং রেফারাল হাসপাতাল জানিয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভেন্টিলেশন সাপোর্টে গভীর কোমাচ্ছন্ন অবস্থায় আছেন। পরিস্থিতিতে বিশেষ কোনও বদল নেই তবে তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল”।

শনিবারই হাসপাতাল জানিয়েছিল তাঁর অবস্থা এখনো সংকটজনক। হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন। তাঁকে ভেন্টিলেশনে রেখে সংক্রমণের চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার সকালে প্রণববাবুর শারীরিক পরিস্থতির কিছুটা হলেও উন্নতি হয়। হাসপাতাল সূত্রেই এই খবর জানানো হয়েছিল। পরে গিয়ে মাথায় চোট পাওয়ায় হাসপাতালে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। নিজেই সেই খবর টুইট করে জানান দেশবাসীকে।

সেদিনই ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করে দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

প্রথম বাঙালি রাষ্ট্রপতির আরোগ্য কামনায় কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় চলছে প্রার্থনা। প্রণববাবুর পৈতৃক ভিটে বীরভূমের কীর্ণাহারে ইতিমধ্যেই তাঁর দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞ হয়েছে। সেখানে অংশ নিয়েছিলেন তাঁর বোন এবং পরিবারের অন্য সদস্যরা।

২০১৯ সালের ৮ অগাস্ট ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। তবে গত কয়েকদিনে তাঁর রাজাজি মার্গের ঠিকানায় মানুষের আনাগোনা কমেছিলে অনেকটাই।

অতিমারীর জন্যই এই সতর্কতা নিয়েছিলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন। হাতেগোনা কয়েকজন মানুষের সঙ্গেই দেখা করতেন তিনি। ১০ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখোপাধ্যায়। সেদিন নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সকলকে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে বলেছিলেন।

The post শারীরিক অবস্থায় কোনও পরিবর্তন নেই, এখনও গভীর কোমাচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aRMyZ8
إرسال تعليق (0)
أحدث أقدم