বন্যায় বিহারে ক্ষতিগ্রস্ত প্রায় ৮৩ লাখ, গুজরাতে বন্ধ ১৩০টি রাস্তা, মুম্বইতে ‘কমলা সতর্কতা’

নয়াদিল্লি: দেশের সবপ্রান্তেই তুমুল বৃষ্টি। তবে পশ্চিম থেকে উত্তর ও দক্ষিণ ভারত বৃষ্টিবিধ্বস্ত। এদিকে আরও ভারীবর্ষণের পূর্বাভাস রয়েছে পূর্বভারতে। প্রায় অনেক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন। ওডিশা, উত্তরাখণ্ড, গুজরাতে পরিস্থিতি খারাপ। বিহারে বন্যাপরিস্থিতি শোচনীয়।

বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮২.৯২ লাখ মানুষ। অন্যদিকে গুজরাতে অতিবৃষ্টিতে অন্ততপক্ষে ১৩০ রাস্তা ও সড়ক বন্ধ হয়েছে। শনিবার ও রবিবার আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে।

এদিকে উত্তরাখণ্ডের পিথোড়াগড় জেলায় অতিবৃষ্টির জেরে বাড়ি ভেঙে একজন ব্যাক্তি দু’জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি ভূমিধসে চারদিন আগে নিখোঁজ এক মহিলার দেহ উদ্ধার হয়েছে শুক্রবার।

ইণ্ডিয়া মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বানিজ্যনগরী মুম্বই এবং থানের জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে। অতিভারী বৃষ্টিতে ভাসবে মুম্বই। প্রশাসন প্রস্তুত রয়েছে।

বিহারের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আরও ১ লাখ ১৩ হাজার মানুষ ১৬ জেলায় মাত্র ২৪ ঘণ্টায় বিধ্বস্ত হয়েছেন। মোট ক্ষতিগ্রস্ত ৮২.৯২ লাখ, এমনতাই জানিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর।

উত্তর প্রদেশে ৮৭০টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। সরযূ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। নদীর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনা, মালদহে একাধিক জায়গায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে উত্তরের জম্মু-কাশ্মীরও বৃষ্টিতে বিপর্যস্ত। হরিয়ানার পালওয়াল এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবলবর্ষণের কারণে জম্মু-কাশ্মীরের ২৭০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্জাব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রবলবর্ষণের কারণে।

গোটা দেশে প্রবলবর্ষণ শুরু হয়েছে অগস্টের প্রথম থেকেই। দিল্লি থেকে কেরল সর্বত্র বৃষ্টি চলছে মুষলধারায়। কয়েকদিন আগেই কেরলে ভূমিধসে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। রাজধানী দিল্লিও বৃষ্টিতে বিপর্যস্ত। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে হয়েছে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা।

The post বন্যায় বিহারে ক্ষতিগ্রস্ত প্রায় ৮৩ লাখ, গুজরাতে বন্ধ ১৩০টি রাস্তা, মুম্বইতে ‘কমলা সতর্কতা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aOs0k3
إرسال تعليق (0)
أحدث أقدم