১৫০ দিন পার করল যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন

কলকাতা: করোনা সংকট কালে অসহায় গরিব মানুষদের কাছে রান্না করা খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছে যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন। বামপন্থী ছাত্র যুবদের পরিচালিত এই ক্যান্টিন ১৫০ দিন পেরিয়ে গেল। শনিবার ছিল ওই ক্যান্টিনের ১৫০তম দিন। সেই উপলক্ষ্যে রবিবার ক্যান্টিনের ১৫১ তম দিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গরিব মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

এদিনের অনুষ্ঠানে সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ডাক্তার ফুয়াদ হালিমের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি হাজির ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিক দত্ত ,বাদশা মৈত্রের মতো চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরাও। তাছাড়া বিভিন্ন জায়গার কমিউনিটি কিচেন পরিচালনার দায়িত্বে থাকা বামপন্থী কর্মীরাও হাজির হয়ে সেখানে এই ব্যাপারে তাদের অভিজ্ঞতার কথা জানান। কারণেই ক্যান্টিনে দেখাদেখি অন্যত্র বিভিন্ন জায়গায় শ্রমজীবী ক্যান্টিন গড়ে উঠেছে।

সুজন চক্রবর্তী অভিযোগ করেন, এই সময় মানুষের পাশে দাঁড়ানোটা সরকার এবং জনপ্রতিনিধিদের কর্তব্য। কিন্তু তারা সেটা করছে না। বদলে মানুষের স্বার্থে বামপন্থীরা লড়াই চালাচ্ছেন প্রতিদিন। রান্না করা খাবারের পাশাপাশি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।এই দিনে অন্যান্য দিনের মতোই কয়েকশো মানুষ যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন থেকে রান্না করা খাবার সংগ্রহ করেন।

এমনিতে প্রতিদিন গড়ে ৪৫০-৫০০ জনকে ২০ টাকায় সহায়ক মূল্যে লাঞ্চ প্যাকেট দেওয়া হয়। যাদের অবস্থা খুব খারাপ তাদের অবশ্য বিনামূল্যে দেওয়া হয়, গড়ে তাদের সংখ্যা ৭০-৭৫জন। এই কাজে যাদবপুরের ছাত্র ও যুব ফ্রন্টের ৭৫ কর্মী যুক্ত রয়েছেন‌। এরা রুটিন করে ডিউটি ভাগ করে নিয়েছেন, প্রতিদিন ২৫-৩০ জন কাজ করেন। সাধারণত মেনুতে থাকে ভাত দু রকম তরকারি। কোন কোন দিন ভাতের সঙ্গে এক রকম সবজি এবং ডিম থাকে। বিশেষ দিনে ভালো খাবারের ব্যবস্থা করার চেষ্টা করা হয়। যেমন ১০০ তম দিনে মেনুতে ছিল বাসন্তী পোলাও চিলি চিকেন ।

The post ১৫০ দিন পার করল যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bfVNCD
Post a Comment (0)
Previous Post Next Post