মোদীর প্রধানমন্ত্রীত্বে বিশেষ ভূমিকা নেবে যোগীর রাজ্যে বিধানসভা নির্বাচন, প্রস্তুতি শুরু জোরকদমে

নয়াদিল্লি: দেশে জারি করোনার দাপট তবে খুব দূরে নয় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে সামঞ্জস্য রেখে নির্বাচনী কৌশল নির্ণয় করতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। ২০২২ সালের জন্য জোরকদমে কাজ শুরু করেছে বিজেপি থেকে অন্যান্য বিরোধী দল।

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে হাংগার স্ট্রাইক এবং বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন যোগী সরকারের প্রশাসনিক ক্ষমতায় প্রশ্ন তুলেছে বিরোধিরা। করোনা আবহে সোশ্যাল ডিসট্যানসিং এবং স্যানিটাইজেশনের নিয়ম মানার ক্ষেত্রে এই সমস্যা দেখা গিয়েছে।

রাজ্যের বিধানসভা নির্বাচনে যুবসমাজকে গুরুত্ব দিয়ে প্রত্যেক জেলায় বিশেষ এক্সিকিউটিভ কমিটি গঠনের ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

ইতিমধ্যে বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী নতুন করে এক্সিকিউটিভ নেতাদের নিয়োগ করেছে জেলাগুলিতে। মনে করা হচ্ছে, শীঘ্রই সম্ভাব্য প্রার্থী তালিকা সামনে আসতে পারে।

যদিও ভারতীয় জনতা পার্টির হাই-কম্যান্ড পুরনো খেলোয়াড়দের মাঠে নামাচ্ছে, কয়েকটি জেলাকে চিহ্নিত করে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচনী কৌশল তৈরি করার কাজে সাহায্য করতে এই দল সক্রিয়ভাবে কাজ করছে।

উত্তরপ্রদেশের বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং দলের পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তন ঘোষণা করেছেন। ব্রজক্ষেত্রের বিজেপি সভাপতি হিসেবে রজনীকান্ত মাহিশ্বরীকে নিয়োগ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফল বিশেষ ভূমিকা নেবে বলেও মনে করেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট দীপ শর্মা। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জয়লাভ করে তাহলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্ব বহাল সহজেই থাকবে। আরও একটি টার্মে তিনি রাষ্ট্রনেতা হিসেবে থাকবেন। তবে যদি ফলাফল উলটে যায় সেক্ষেত্রে সম্ভবত জোট সরকার নেতৃত্বে আসবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসে ধুতি-পাঞ্জাবিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অনেক বিজেপি নেতাই বলেছিলেন, মোদীকে নাকি বেশ রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখাচ্ছিল। এমনকি গুঞ্জন শোনা গিয়েছে লম্বা দাঁড়িতে সেই বিশেষ সাজ নাকি বাংলার মানুষের জন্যই। ঠিক সেই ঘটনার একমাস না কাটতে কাটতেই মন কি বাত অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে স্বরণ করেছেন মোদী।

স্বদেশীয়ানার প্রসঙ্গেই উঠে এসেছে রবীন্দ্রনাথের রেফারেন্স। কিছু দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁর নতুন শিক্ষানীতিও রবীন্দ্রনাথের ভাবনায় অনুপ্রাণিত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে মোদীর রবি-স্বরণ বেশ নজরকাড়া এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

The post মোদীর প্রধানমন্ত্রীত্বে বিশেষ ভূমিকা নেবে যোগীর রাজ্যে বিধানসভা নির্বাচন, প্রস্তুতি শুরু জোরকদমে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YUaxSy
Post a Comment (0)
Previous Post Next Post