কলকাতা: ১৬ টি বামপন্থী এবং সহযোগী দলের পক্ষ থেকে আজ সোমবার রাজ্যজুড়ে শহিদ দিবস পালন করা হবে। এদিন লকডাউন থাকলেও তা পালন হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে যোগ দিতে আবেদন করেছেন বিমান বসু। কলকাতা ও জেলায় জেলায় বিকেন্দ্রীকৃত ভাবে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি রয়েছে।
১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্যের দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করায় পুলিশের গুলিতে ৮০ জনের মৃত্যু হয়েছিল। তারপরের দিন ১ সেপ্টেম্বর ওই হত্যার প্রতিবাদে বামপন্থী ছাত্র যুবরা মিছিল করেছিল এবং সে মিছিলেও পুলিশি আক্রমণে প্রাণহানি হয়। বামেদের বক্তব্য, বর্তমানে এই লকডাউন পরিস্থিতিতে যেভাবে সাধারণ মানুষ রোজগারহীন হয়ে পড়েছে ও খাদ্যাভাব দেখা যাচ্ছে তাতে ওই ঘটনার ৬১ বছর পরে বর্তমানে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্র-রাজ্য উভয় সরকারের দিকেই আঙ্গুল তুলেছে তারা।
এই লকডাউন পরিস্থিতিতে সোমবার রাজ্যে কোন সভা না করা গেলেও জেলায় জেলায় বিকেন্দ্রীকৃত ভাবে শহীদ দিবস পালন করা হবে। কলকাতায় সকাল ১১ টায় কেন্দ্রীয়ভাবে সুবোধ মল্লিক স্কোয়ারে শহীদ বেদী প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাম এবং সহযোগী দলগুলির নেতৃবৃন্দ।
এছাড়া ডিওয়াইএফআই- এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই শহীদ দিবসে রাজ্যজুড়ে রেশন কার্ড বিহীন মানুষদের একদিনের রেশনের সাহায্য দেওয়া হবে। বাড়িতে বাড়িতে তাদের সেই রেশন পৌঁছে দেবে ডিওয়াইএফআই এর প্রতিনিধিরা।
The post রাজ্যজুড়ে আজ বামেদের শহিদ স্মরণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gIMCvB