মুম্বই: মহারাষ্ট্রের পালঘরে ১৬ এপ্রিলের গণপিটুনিতে ২ সাধুসমেত তিনজনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল অখিল ভারতীয় আখাড়া পরিষদ। এই ঘটনায় ন্যায় চেয়ে সিবিআই তদন্ত চাইলেন জুনা আখরার স্বামী অভদেশানন্দ গিরি। এই প্রসঙ্গে তিনি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআইয়ের হাতে দেওয়ার কথা উল্লেখ করেছেন।
এদিন তিনি আরও বলেছেন ধর্মীয় দল এবং ভক্তরা চায় সিবিআই তদন্ত হোক। তবে ন্যায় পাওয়া যাবে সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, “পালঘরের সাধুহত্যাকাণ্ড নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কোনও ন্যায় আসেনি। সুশান্তকান্ডের মতন এক্ষেত্রেও সিবিআই তদন্ত চাই। ভক্তরা তাই চায়। তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা হোক”।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের তদন্তভার বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক তারপরেরদিনই এমন দাবি তোলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে আদালত মহারাষ্ট্র সরকারের কাছে পালঘর গণহত্যার তদন্তের রেকর্ড চেয়েছিল।
মহন্ত গিরি বলেন, পালঘরের যে এলাকায় সাধুদের পিটিয়ে মারা হল, সেখানটা পুরো সিল করে অপরাধীদের গ্রেফতার করা উচিত। লকডাউন পর্ব মিটলেই পরিষদ হরিদ্বারে বৈঠকে বসবে আন্দোলনের রূপরেখা স্থির করতে, জানান তিনি। জুনা আখাড়ার প্রধান মহন্ত হরি গিরিও নিজের ডেরার সন্তদের নির্মম হত্যার তীব্র নিন্দা করে বলেন, কোনও শব্দই অসন্তোষ জানাতে যথেষ্ট নয়।
ঘটনাস্থলের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, পুলিশ নির্দোষ সাধুদের জীবন বাঁচাতে পারেনি। অন্যান্য আখাড়ার প্রধানরাও ঘটনার কঠোর নিন্দা, প্রতিবাদ করেছেন। ১৬ এপ্রিল রাতে দুই সাধু, মহারাড কল্পবৃক্ষ গিরি, মহারাজ সুশীল গিরি ও তাঁদের গাড়িচালক নিলেশ তেলগড়েকে পালঘর জেলার এক গ্রামে গাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে মেরে ফেলা হয় চোর সন্দেহে। সারা দেশে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
আখাড়া পরিষদের তরফে মহন্ত নরেন্দ্র গিরি জানান, এ ঘটনায় দোষীরা কড়া শাস্তি না পেলে চলতি লকডাউন উঠে যাওয়ার পর লাখ লাখ নাগা সাধু ও বিভিন্ন আখাড়ার সদস্যরা মহারাষ্ট্রের দিকে মার্চ করবেন। এই পরিস্থিতিতে পালঘরের সাধুহত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি তুললেন জুনা আখড়ার স্বামী অভদেশানন্দ গিরি।
The post সুশান্তের মতোই সাধুহত্যার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক’, দাবি স্বামী অভদেশানন্দ গিরির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l30qnT