অধিকৃত কাশ্মীরে নামানো হল পাকিস্তানের পতাকা, চরম অত্যাচারের শিকার পাক সমাজকর্মী

মুজফফরাবাদ : পাক অধিকৃত কাশ্মীরে উড়বে না পাকিস্তানে পতাকা। এই দাবিতে অনশন করছিলেন সমাজকর্মী ও সাংবাদিক তানভির আহমেদ। স্বাভাবিকভাবেই পাকিস্তানি সেনা ও পাক গোয়েন্দাদের নজরে পড়ে যান তিনি। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। চলে চরম অত্যাচার।

উল্লেখ্য, তানভির আহমেদ পাক অধিকৃত কাশ্মীরের জনবহুল এলাকা দাদিয়ালে পাকিস্তানি পতাকা ওড়ার বিপক্ষে প্রচার করছিলেন। দিন কয়েক আগেই এই ইস্যুতে অনশনে বসেন তিনি। একাধিক আবেদনের পরেও যখন স্থানীয় প্রশাসন সেই কাজ করেনি, শুক্রবার নিজেই একটি উঁচু দেওয়ালে চড়ে সেই পতাকা খুলতে যান তিনি।

এই নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় তানভির নিজে ওই দেওয়ালে চড়ে পাক পতাকা খুলে নামিয়ে দেন। সেখানে তাঁকে বলতেও শোনা যায় পতাকা খুলে ফেলা হয়েছে। এবার তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করবে ও নজরদারি করবে পাক সেনা ও গোয়েন্দারা।

সেই আশংকাই সত্যি করে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করার আগে একাধিকবার শাসানো হয়েছে ও সতর্ক করা হয়েছিল। তবে সেই সতর্কবাণীতে কান দেননি তানভির। পরে গ্রেফতার করার পর অকথ্য অত্যাচার চালায় পাক সেনা বলে অভিযোগ।

এদিকে, দিন কয়েক আগেই চিনের জোর করে বাঁধ নির্মাণের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীর। নীলম-ঝিলম নদীর ওপর বাঁধ নির্মাণ করছে চিন। মুজজফরাবাদের বাসিন্দাদের অভিযোগ এই বাঁধ তৈরি হয়ে গেলে পানীয় জলও পাওয়া যাবে না।মিলবে না চাষাবাদের জন্য জল। আখেরে চরম সমস্যায় পড়বে পাক অধিকৃত কাশ্মীর।

পিওকের এক সমাজকর্মী আমজাদ আয়ুব মির্জার অভিযোগ একসময়ের গর্জনশীল খরস্রোতা নীলম নদী এখন একটা খালের মতো তিরতির করে বইছে। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। চিনকে বাঁধ নির্মাণ বন্ধ করতেই হবে। আমজাদ আয়ুবের অভিযোগ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের কথা শোনার সময় নেই কোনও দেশেরই। পাকিস্তানও শুনছে না। ফলে চরম বিপদে পড়েছেন তাঁরা।তারই প্রতিবাদ আগুন জ্বলে পিওকেতে।

The post অধিকৃত কাশ্মীরে নামানো হল পাকিস্তানের পতাকা, চরম অত্যাচারের শিকার পাক সমাজকর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EmupXl
إرسال تعليق (0)
أحدث أقدم