সন্দীপ সিং আসল মাস্টারমাইন্ড, বিস্ফোরক অভিযোগ কর্ণী সেনার যুবনেতার

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের ঘটনায় মূল অভিযুক্ত তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। কিন্তু তারই সঙ্গে পরিচালক সন্দীপ সিং এর দিকে উঠছে অভিযোগের আঙ্গুল। সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর দাবি করেন যে তিনি ছিলেন অভিনেতা বেস্ট ফ্রেন্ড। কিন্তু তাকেই মাস্টারমাইন্ড বলে দাবি করলেন সুরজিৎ সিং রাঠোর। কর্ণী সেনার যুব সম্পাদক এবং প্রযোজক সুরজিৎ সিং রাঠোর এমনই দাবি করেছেন এক সংবাদমাধ্যমের কাছে।

সুশান্তের মৃত্যুর খবর পেয়ে রিয়া চক্রবর্তীকে সঙ্গে নিয়ে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সুরজিৎ। সুরজিৎ জানান সুশান্তের মুখের উপর থেকে চাদর সরানোর সঙ্গে সঙ্গে রিয়া যা বলেছিলেন তাতে অবাক হয়েছিলেন তিনি। সেদিন সুশান্তের মুখের উপর থেকে চাদর সরানোর পরে রিয়া বলে ওঠেন ‘আই অ্যাম সরি বাবু’। এই বিষয়ে সুরজিৎ বলছেন, “কিসের জন্য রিয়া সরি বলেছিলেন। আমি ওর কথাটা শুনে চমকে গিয়েছিলাম। তবে পরে ও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আমি ওকে বাইরে নিয়ে আসি।”

সেদিনই সন্দীপ সিং এর আচরণ দেখে ও অবাক লেগেছিল সুরজিৎ এর। সুরজিৎ বলছেন , “সুশান্তের ময়নাতদন্তের পরে দেহটা ফুলে গিয়েছিল। আর ওর গলায় যে ক্ষতর দাগ ছিল তা দেখে স্পষ্টই বোঝা যায় যে ওকে খুন করা হয়েছে।” সন্দীপ সিং এর ব্যাপারে তিনি বলছেন, “সন্দীপকে দেখে মনে হচ্ছিল ওই পুরো ব্যাপারটার ইনচার্জ। ওই সেদিন পুলিশকে চোখ দিয়ে ইশারা করে বলেছিল যাতে আমাকে তারা চলে যেতে বলেন।”

সুরজিৎ মনে করছেন সিবিআইয়ের এই মুহূর্তেই সন্দীপ সিং কে হেফাজতে নেওয়া উচিত। আর তারপরেই সন্দীপের বিরুদ্ধে এই বড় অভিযোগ করেছেন তিনি। তিনি বলছেন, “আমার শুধু একটা জিনিসই বলার আছে যে এই ঘটনার পিছনে মাস্টারমাইন্ড হলেন সন্দীপ সিং। ওকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। ওই আসল খুনি।”

এমনকি মর্গে গিয়েও সুশান্তের সমস্ত কাগজপত্রের কাজ করছিলেন সন্দীপ। ময়না তদন্তের সময় সুশান্তের পরিবারের কেউ ছিলনা। কুপার হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সন্দীপ সিং। আর এই সবের জন্যেই তিনি এই মুহূর্তে সুরজিৎ এর সঙ্গে রয়েছেন।

The post সন্দীপ সিং আসল মাস্টারমাইন্ড, বিস্ফোরক অভিযোগ কর্ণী সেনার যুবনেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aQPuoX
إرسال تعليق (0)
أحدث أقدم