নিজের জন্মদিনে ক্ষুদে অ্যাথলিটকে সাহায্য , এতেই সুখী গ্রামের যুবক

স্টাফ রিপোর্টার, হাওড়া : সবসময়েই অন্যের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে যুবক। কিন্তু জন্মদিন? সে তো গিফট পাবার দিন। সেটাই তো স্বাভাবিক। একটু অন্যরকম ভাবেই ভেবে এসেছে পৃথ্বীশ। ওঁর কাছে জন্মদিন মানে নিজের আনন্দ নয় , অন্যের মুখে হাসি ফুটলেই সুখী হয় যুবক। তাই সেলিব্রেশনের গিফট গেল ক্ষুদে অ্যাথলিটের হাতে। খুশি বিলিয়ে সুখী গ্রামের যুবক।

কথায় বলে খুশি ভাগ করলে বাড়ে। ঠিক তেমনভাবেই ভেবেছে পৃথ্বীশরাজ। না হলে এই আর্থিক মন্দার বাজারে কে কার দিকে দেখে? নিজের জন্মদিনই অনেকে ভুলে যাচ্ছেন তো তার সেলিব্রেশন। কিন্তু এই যুবক তো সবসময়েই উলটো পথের পথিক। জন্মদিনের আনন্দ ছড়িয়ে দিলেন ক্ষুদে অ্যাথলিটের কাছে। নিজের জন্মদিনে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের খুদে অ্যাথলিটের পাশে এগিয়ে এলেন আমতার যুবক।

উদয়নারায়ণপুর ব্লকের কুরচি গ্রামের বৃষ্টি মাঝি। গতবছর স্কুল ক্রীড়ায় রাজ্যস্তরে লংজাম্পে দ্বিতীয় হয়েছে বছর এগারোর এই অ্যাথলিট।পাশাপাশি,দৌড়েও সে দক্ষ। তারপরই বৃষ্টিকে স্থানীয় এক প্রশিক্ষকের কাছে অনুশীলনে ভর্তি করেন তার স্কুলের শিক্ষকরা। কিন্তু,হঠাৎই দিন আনা দিন খাওয়া সংসারে নেমে আসে অন্ধকার। মাস পাঁচেক আগে বৃষ্টির বাবা মারা যান। মা অন্যের বাড়িতে কাজ করে কোনওরকমে দু’ই মেয়েকে নিয়ে সংসার চালান। অভাবের সংসারে দু’বেলা অন্ন জোটানোই যখন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে;সেই পরিস্থিতিতে ক্রীড়াসামগ্রী কেনার কথা ভাবনাতেই আসে না।কিন্তু,এদিকে অনুশীলনেও যে খামতি রাখলে চলবে না।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টির লড়াইয়ে সাথী হয়ে এগিয়ে এলেন আমতার যুবক পৃথ্বীশরাজ কুন্তী।উলুবেড়িয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পৃথ্বীশ নিজের জন্মদিনে এই খুদে অ্যাথলিটের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন দু’জোড়া স্পোর্টস স্যু,জার্সি সহ অন্যান্য ক্রীড়াসামগ্রী।নতুন জার্সি,বুট পেয়ে হাসিমুখে বৃষ্টি জানায়,”দাদারা এভাবে আমার পাশে থাকলে অনেক বড় জায়গায় একদিন পৌঁছাতে পারব।”

The post নিজের জন্মদিনে ক্ষুদে অ্যাথলিটকে সাহায্য , এতেই সুখী গ্রামের যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31uIV8m
Post a Comment (0)
Previous Post Next Post