BREAKING: ফের হাজারের বেশি মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭,১৫১

নয়াদিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনার দাপটে মৃত্যু হল আরও ১,০৫৯ জনের। এই সময়ের মধ্যে আক্রান্ত হলেন ৬৭ হাজার ১৫১ জন।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশজুড়ে মোট সংক্রমণ পৌঁছেছে ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ এ। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৭ লক্ষ ৭ হাজার ২৬৭। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছে ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৯ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের।

দেশজুড়ে এই সংক্রমণের মধ্যেই সেপ্টম্বরে আনলক ৪ আনতে পারে কেন্দ্র। সূত্র বলছে, লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা ফের চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এছাড়া খুলতে পারে সিঙ্গল থিয়েটার সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে মাস্ক বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

ট্রেন, মেট্রো চললে বা আনলক ৪ এ সবকিছুতে ছাড় দেওয়ার ফলে করোনা সংক্রমণ আরও মারাত্মক হারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কয়েকজন। তবে আশার কথা হল, ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করে দিয়েছে রাশিয়া। এই বিষয়ে ভারত-রাশিয়া যোগাযোগে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

অন্যদিকে বুধবার থেকেই মহারাষ্ট্রের পুনেতে শুরু হতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। দ্বিতীয় পর্যায়ের এই হিউম্যান ট্রায়ালের দিকে নজর গোটা বিশ্বের।

ব্রিটিশ ফার্মা সংস্থা ‘অ্যাস্ট্রা জেনেকা’র সঙ্গে যৌথভাবে ভ্যাক্সিন তৈরি করছে ভারতের ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।’ এছাড়া ভারতের আরও এক সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করছে ‘কোভ্যাক্সিন।’

The post BREAKING: ফের হাজারের বেশি মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭,১৫১ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jfybRs
Post a Comment (0)
Previous Post Next Post