স্টাফ রিপোর্টার , হাওড়া : রাতভর বৃষ্টির জের. জলমগ্ন উলুবেড়িয়ার বেশ কিছু অঞ্চল। কোটাল ও রাতভর প্রবল বৃষ্টির জোড়াফলায় জলমগ্ন উলুবেড়িয়ার বেশ কিছু এলাকা। কোটালের জেরে বৃহস্পতিবার হুগলী নদীতে ব্যাপক জলস্ফীতি ঘটে। আর তার ফলেই উলুবেড়িয়ার পূর্ব কালীনগর,ফুলেশ্বর বিবির চড়া,সেচ বাংলোর মাঠ,এগারো ফটক সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর পাশাপাশি,উলুবেড়িয়ার ট্রেজারী ব্যারাকেও জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েন পুলিশ কর্মীরা।
অমাবস্যার ভরা কোটালের জেরে নদী বাঁধ উপচে জলমগ্ন গ্রামীণ হাওড়ার শ্যামপুরের বেশ কিছু এলাকাও। হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়াতে মিশেছে রূপনারায়ন ও হুগলী নদী।জোয়ারের সময় গাদিয়াড়া সরকারি লজ সংলগ্ন এলাকায় বাঁধ টপকে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে খেলার মাঠ সহ বেশ কিছু বাড়ি।
গাদিয়াড়ার পাশাপাশি শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় একটি কালভার্টের পাশ দিয়ে বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে স্থানীয় এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা।শুধু শিবগঞ্জ বা গাদিয়াড়া নয়, অনন্তপুর, ডিঙেখোলা সহ শ্যামপুরের বিভিন্ন জায়গায় কার্যত ফুঁসতে দেখা যায় রূপনারায়ণকে। এদিন নদীর ভয়ঙ্কর রূপ দেখে আট থেকে আশি থেকে সকলেই প্রায় চমকে ওঠেন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই মাটি ফেলে বাঁধ উঁচু করে জল আটকানো কাজে নামেন। বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ায় সাধারণ বাসিন্দাদের পাশাপাশি চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে আগামী দু’দিন ভরা কোটালে অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে—এখন এই চিন্তাতেই ঘুম উড়েছে শ্যামপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের।
নিম্নচাপ আর ভরা কোটালের জোড়া ফলায় সুন্দরী দিঘা ভাসল জলে। জলমগ্ন হয়ে পড়লো সমুদ্র শহরের রাস্তাঘাটও। সমুদ্রের জল ফুলে ফেঁপে জলোচ্ছ্বাস দেখা দেয়। সমুদ্রের এই জ্বলোচ্ছ্বাস গত দুদিন ধরেই প্রত্যক্ষ করছেন সকলে। অমাবস্যার কোটালের সঙ্গে নিম্নচাপ, দিঘার সমুদ্রের যেন অন্য চেহারার দেখা মিলছে।
The post কোটালের কোপে পুলিশ ব্যরাক থেকে মাঠ, জলমগ্ন উলুবেড়িয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/325bQyM