সোমবার ফের ভূমিকম্প দেশে, বাড়ছে চিন্তা

ইটানগর: ফের মৃদু কম্পন অনুভূত হল দেশে। এবার অরুণাচল প্রদেশের অনজো এলাকায় আঘাত হানল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর রাতের আগে ৩ টে ৩৬ নাগাদ এই কম্পন অনুভূত হয়। তখন সকলে ঘুমে অচেতন হওয়ায় কেউ তেমন টের পাননি ভূমিকম্প। ফলে আতঙ্ক তৈরি হয়নি।

তবে এর আগে শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। বৃহস্পতিবার সকালেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে আঘাত হানে এই কম্পন।

কদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে মরুরাজ্য রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজস্থানের বিকানীর থেকে ৬৬৯ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিমি গভীরে কম্পন প্রথম আঘাত হানে।

জুনের ১৮ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে দেশের উত্তর-পূর্বাংশে কম্পন বোঝা গিয়েছে প্রায় পাঁচবারের বেশি। বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

বিশেষজ্ঞরা বলছেন, ছোটখাটো ভূমিকম্প কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। ফলে বাড়ছে চিন্তা। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভূমিকম্পের ফলে জানা গিয়েছে, একের পর এক বাড়িতে বড় ফাটলের পাশাপাশি রাস্তাতেও বড়বড় ফাটল হয়েছে।

The post সোমবার ফের ভূমিকম্প দেশে, বাড়ছে চিন্তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FRZiUc
Post a Comment (0)
Previous Post Next Post