উড়ো মেঘের বৃষ্টিতে পারদ নিয়ন্ত্রনে, উপস্থিত অতিরিক্ত আর্দ্রতা

স্টাফ রিপোর্টার , কলকাতা : সামান্য বৃষ্টি। ক্ষেপে ক্ষেপে হঠাৎ মেঘের আগমন এবং মিনিট পাঁচেক বেগে বৃষ্টি। পরক্ষনেই মেঘ কেটে গিয়ে বন্ধ বৃষ্টি। এমনভাবেই চলছে শহরের ঢিমেতালে বর্ষা। আর এই অবস্থায় অল্প কমেছে তাপমাত্রা তবে তা তেমন স্বস্তির খবর দিচ্ছে না।

আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ ও সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.৫ মিলিমিটার। আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬.০ মিলিমিটার। দমদমে ৭.২ ও সল্টলেকে ১৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে। এর জেরে বেশি বৃষ্টি পাবে ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এলাকা।

কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হবে। উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় ৩.৯ মিলিমিটার, ব্যরাকপুরে ৫.০ মিলিমিটার, ক্যানিংয়ে ১৩.৪ মিলিমিটার, কাঁথিতে ১৬.০ মিলিমিটার, দিঘায় ১৭.০ মিলিমিটার, হলদিয়ায় ২৩.৩ মিলিমিটার, মেদিনীপুরে ২৩.৪ মিলিমিটার, পুরুলিয়ায় ২৫.০ মিলিমিটার, শ্রীনিকেতনে ৭.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ দিন সকাল থেকে গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। যদিও আজ সকাল পর্যন্ত দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির রেকর্ড মেলেনি। সেখানে বৃষ্টির পরিমান ২২.৮ মিলিমিটার।

The post উড়ো মেঘের বৃষ্টিতে পারদ নিয়ন্ত্রনে, উপস্থিত অতিরিক্ত আর্দ্রতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gUonLM
إرسال تعليق (0)
أحدث أقدم