নয়াদিল্লি: এই প্রথম ভারতে ঋণের বাজার এতটাই চাঙ্গা যে অনেকেই উৎসাহ নিয়ে এগিয়ে আসছে ঋণপত্র বেচতে। বেশ কিছু উৎসাহ ব্যঞ্জক পদক্ষেপ করায় ২০০৫ সাল থেকে ধার করার ক্ষেত্রে খরচ সবচেয়ে কম হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ এবং আজিম প্রেমজির বাণিজ্য সাম্রাজ্যের উইপ্রো রয়েছে এই ক্ষেত্রে এই বছরের ৯১টি নতুন উৎসাহী সংস্থার মধ্যে।
২০১৯ সাপেক্ষে বন্ড বিক্রির বাজার একেবারে ঘুরে দাঁড়িয়েছে। গতবছর এই সময় যেখানে ঋণপত্রের বাজারে নেমেছিল নতুন ৬১টি সংস্থা। যারা বন্ড ইস্যু করছে তাদের কাছে এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতি নগদের যোগান মেটাতে এটা একটা সুযোগ। ভারতে বন্ড বিক্রিতে একেবারে তেজি ভাব কারণ এই করোনা সংকটে তা মোকাবেলা করতে এশিয়াজুড়ে নীতি নির্ধারকরা এই পথে অর্থের বন্যা বইয়ে দিতে চেয়েছেন।
এমন অবস্থার কারণ হল ভারতের ঋণ পাওয়ার চেয়ে বন্ড বিক্রি করার খরচ কম। কারণ ব্যাংক গুলিতে গোটা দুনিয়ার সাপেক্ষে খুব খারাপ ঋণের অনুপাত হওয়ায় তার সঙ্গে লড়াই করে ঋণ দিতে হয়। এখানে গড়ে তিন বছরে ৫.০৯ শতাংশ হারে তা পাওয়া যায় যা একই পর্যায়ের দেশের সবচেয়ে বড় ঋণদাতা স্টেট ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণের ২২১ বেসিস পয়েন্ট সস্তা হয়।
বেশকিছু লগ্নিকারী চিন্তিত যে করোনা ত্রাণ ব্যবস্থা সূচিত করছে বাণিজ্যের ক্ষেত্রে ঋণ গত স্বাস্থ্যের প্রকৃত ছবি উঠে আসায়। সেই পরিস্থিতিতে বন্ড ভালো রিটার্ন দেবে বলে বাজারে এমন উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে। অন্যান্য যেসব বড় সংস্থা ঋণপত্রের বাজারে প্রথম ঢুকলো তাদের মধ্যে রয়েছে ১২৩ বছরের পুরনো গোদরেজ যা গত জুলাইতে ৭.৫ বিলিওন টাকা তুলেছে। অন্যদিকে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড চলতি মাসে ৫ বিলিয়ান টাকা তুলেছে।
The post ভারতে বন্ডের বাজার চাঙ্গা, বেচতে ঢুকে পড়েছেন রামদেব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/316KUzm