স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: করোনা আবহের এই সময় যেন সরকারি হাসপাতালগুলির আসল চেহারা সামনে চলে এসেছে। আগেও যে সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠত না এমন নয়। কোথাও আক্রান্তদের প্রতি অবহেলা তো কোথাও আবার মাক্স,পিপিই কিটের ব্যবহার বিধির অসচেতনতার ছবি।
মালদহের পর এবার বাঁকুড়ায় কর্মীদের ব্যবহৃত পিপিই কিট রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো তালডাংরা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর করোনা পরিস্থিতিতে এই অভিযোগ ঘিরে উত্তাল হল বাঁকুড়ার তালডাংরা।
স্থানীয় বাসিন্দা আবু নাসের মল্লিক, সুনীল সাঁতরারা বলেন, এদিন সকাল থেকে হাসপাতালের পাশে ব্লক রোডের পাশে ব্যবহৃত পিপিইকিট পড়ে ছিল। বিষয়টি তৎক্ষণাৎ হাসপাতালের কর্মী ও বিডিওকে জানাই। পরে বিএমওএইচ এ পিপিইকিট একজন কর্মীকে দিয়ে সরিয়ে নেন বলে তাঁরা দাবি করেন। ঐ অবস্থায় কোনও রকম সুরক্ষা ছাড়াই ঐ কিট সরানো হয়েছে বলে তাঁদের দাবি।
এবিষয়ে জানতে তালডাংরার বিএমওএইচকে টেলিফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিডিও সৌরভ মজুমদার বলেন, এধরণের একটি মৌখিক অভিযোগ পেয়েছিলাম। বিষয়টি সঙ্গে সঙ্গে সঙ্গে বিএমওএইচকে জানাই। তবে রাস্তার পাশে পড়ে থাকা বস্তুটি পিপিইকিট নয় বলেই তিনি জানিয়েছেন।
The post হাসপাতালের আশে পাশে পড়ে ব্যবহৃত পিপিই, বেহাল দশা স্বাস্থ্য ব্যবস্থার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3avJeT6