স্টাফ রিপোর্টার,কাঁথি:অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে নজির গড়লেন কাঁথি থানার উত্তর খাসদা গ্রামের মেয়ে অমৃতা নায়েক।
ছবি আঁকার কারণ সম্পর্কে বলতে গিয়ে অমৃতা জানিয়েছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সমাজের অসংখ্য মানুষের জীবনে খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছেন। আর এই ৭৪ তম স্বাধীনতা দিবসে নিজের হাতে চালের ওপর ভারতীয় জাতীয় পতাকা এঁকে জাতীয় পতাকার প্রতি সম্মান ও শহীদ বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে সমাজের প্রতি সে এই বার্তাই দিতে চায়, আগামী দিনে যাতে কোনও শ্রমিক,কৃষক, অসহায় দুঃস্থ মানুষ খাদ্যের অভাবে না মারা যায়।
অমৃতা আরও জানিয়েছেন, সমাজের সবাই যেনো দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দুমুঠো ভাত দরিদ্র মানুষের মুখে তুলে দেয়।
সাতমাইল সংলগ্ন উত্তর খাসদার অমৃতা কলকাতার বিড়াল আকাদেমি অফ আর্ট এন্ড কালচার এর কৃতি ছাত্রী। ছোটোবেলা থেকেই ছবি আঁকতেন অমৃতা নিজের শিল্প সৃস্টিতে ইতিমধ্যে অসংখ্য অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে বাজিমাৎ করেছে। এবার অমৃতা অর্ধেক চালের ওপর জাতীয় পতাকার ছবি এঁকে ওয়াল্ড রেকর্ড গড়তে চায়।
The post অর্ধেক চালে জাতীয় পতাকার ছবি, নজির গড়লেন অমৃতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aria7A