অস্ত্র নিষেধাজ্ঞা উঠলেই রাশিয়া-ইরানের নয়া অধ্যায় শুরু : প্রতিরক্ষামন্ত্রী

তেহরান: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির বক্তব্য, অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই তখন থেকে মস্কোর সঙ্গে তেহরানের সহযোগিতার নয়া অধ্যায় শুরু হবে। ‘রাশা-টুয়েন্টিফোর’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর ইরান-বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা । তারপরই দুই দেশ নয়া চুক্তির আওতায় সম্পর্ক জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পর ইরান অস্ত্র নির্মাণকারী দেশে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে অনেক বড় বড় সাফল্য এসেছে এদেশে। তারই রেশ টেনে তিনি বলেন, দুই দেশেরই উচিৎ হবে পারস্পরিক অভিজ্ঞতাকে কাজে লাগানো।

আমির হাতামির অভিমত, ইরানের সশস্ত্র বাহিনীকে সব সময় এমনভাবে প্রস্তুত রাখতে হবে যাতে শত্রুরা বুঝতে পারে তারা যেকোনো হামলার পাল্টা জবাব পাবে এবং কিছু অর্জনের চেয়ে তাদের ক্ষতি হবে বেশি।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদীরা প্রথম দিকে যে তাণ্ডব চালিয়েছে তা ইরান ও রাশিয়ার জন্যও হুমকি ছিল বলে তিনি উল্লেখ করেন।ইরানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ইরানে এ ধরণের পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি রাশিয়ায় দুই দিনের সফরে সেদেশের প্রতিরক্ষামন্ত্রীসহ পদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া সামরিক প্রদর্শনী ‘আর্মি টুয়েন্টি’ পরিদর্শন করেন।

The post অস্ত্র নিষেধাজ্ঞা উঠলেই রাশিয়া-ইরানের নয়া অধ্যায় শুরু : প্রতিরক্ষামন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ExQaTZ
إرسال تعليق (0)
أحدث أقدم