মুকুল’দা, রাহুল’দার সঙ্গে তথাগত’দার মত অভিজ্ঞ লোক থাকলে দলের লাভ: দিলীপ

স্টাফ রিপোর্টার, কলকাতা: তথাগত’দার মতো বর্ষীয়ান মানুষ রাজনীতিতে ফিরলে তো দলেরই লাভ। তথাগত রায়ের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার সন্ধ্যায় নিউ টাউনের বাসভবনে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক হয় তথাগত রায়ের। এর পর সাংবাদিকদের দিলীপবাবু বলেন, “তথাগতদা ২৫ বছর ধরে রাজনীতি করছেন। উনি রাজ্যপাল হয়েছিলেন, আবার রাজনীতিতে ফিরেছেন। মুকুলদা, রাহুলদার মতো অভিজ্ঞ লোক দলে রয়েছেন। এবার তথাগতদা তাতে যুক্ত হলেন। এতে দলেরই লাভ হল।”

মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে অব্যহতি পেয়ে রবিবারই কলকাতায় ফিরেছেন তথাগত।সোমবারই কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা ভোটে জিততে হলে যে সব বিষয়ে আন্দোলন করা জরুরি, তার সবটা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিজেপি ক্ষমতায় গেলে কী ভাবে বেকার সমস্যার সমাধান করবে, তা-ও প্রচার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। তথাগত রায়ের এই বক্তব্যের যে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের। এরমধ্যেই বুধবার দুজনের বৈঠক হল।

উল্লেখ্য, গরুর দুধে সোনা এবং গোমূত্র খেয়ে সুস্থ থাকার তত্ত্ব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ । কিছু দিন আগে দিলীপের নাম না-করে তথাগত প্রকাশ্যেই বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ওই সব অবৈজ্ঞানিক কথা পছন্দ করেন না। এরপরই বিজেপির অনেকেরই আশঙ্কা, তথাগতবাবু সক্রিয় হলেই দলে গোষ্ঠীকোন্দল আরও বাড়বে। তবে এদিন দিলীপ ঘোষ সেই আশঙ্কাকে আড়াল করার চেষ্টা করলেন বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

The post মুকুল’দা, রাহুল’দার সঙ্গে তথাগত’দার মত অভিজ্ঞ লোক থাকলে দলের লাভ: দিলীপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lomWI4
إرسال تعليق (0)
أحدث أقدم