বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়, দু-এক পশলা বৃষ্টিতে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

কলকাতা: গত ৪৪ বছরে এত পরিমাণ বৃষ্টি হয়নি অগস্ট মাসে। বঙ্গোপসাগরের পূর্বদিক হতে আগত হাওয়ার দাপটে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। যার প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বর্তমানে উত্তর ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমে সরে গিয়ে উত্তর মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে ক্রমশ এগিয়ে যাবে। যা ধীরে ধীরে শক্তি হারাবে বলেই মনে করা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা আগামী চার থেকে পাঁচদিন সক্রিয় থাকবে বলেও আগাম জানানো হয়েছে।

এছাড়াও আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত মেঘ থেকে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গে রোদে চরমে উঠেছে অস্বস্তি। এদিন সকালে দু-এক পশলা বৃষ্টির কারণে অস্বস্তি আরও বেড়েছে।

সোমবার এবং মঙ্গলবার এই দু’দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ওয়েদারম্যান। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার শহরের আকাশ সারাদিনই আংশিক মেঘলা ছিল। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যুনতম ৬০ শতাংশ।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ২০২০ আগস্টে রেকর্ড বৃষ্টি হয়েছে সারা দেশে। স্বাভাবিকের থেকে ২৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এর আগে জুলাইতে স্বাভাবিকের থেকে গড়ের ১০ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। তা অগাস্টে পূরণ হয়েছে। বেশি বৃষ্টি হয়ে গড়েছে রেকর্ডও। অগাস্টে গড়ের থেকে বেশি বৃষ্টি হয়েছে। হিসেব সেই কথাই জানাচ্ছে।

১ থেকে ২৮ অগাস্টের মধ্যে ২৯৬.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেখানে অগাস্টে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৩৭.২ মিলিমিটার। ফলে অগাস্টের ২৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, অগাস্টে মধ্য ভারতে গড়ের থেকে ৫৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে গড়ের থেকে ১৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

The post বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়, দু-এক পশলা বৃষ্টিতে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gQAxEt
Post a Comment (0)
Previous Post Next Post