সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : ওরা শুধু পুজো করে না। মানুষের পাশে দাঁড়াতেও জানে। ঘোর বিপদে শুধু এলাকায় না থেকে অন্য জেলায় গিয়ে সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়িয়েছিল শহর কলকাতার এই পুজো কমিটিগুলি। কে বলে ওঁরা শুধু নিজেদের পুজো, উৎসব, পুরস্কারে মেতে থাকে? আমফানে যখন তছনছ সুন্দরবন। পৌঁছে গিয়েছিল শহরের এই পুজো কমিটির সাহায্যের হাত। বার্তা গিয়েছিল, ‘সকলের জন্য সকলে আমরা’। তাঁদেরই সম্মান জানালেন মন্ত্রী শশী পাঁজা।
করোনা এবং আমফানের দাপটে কার্যত ধুঁকছে সুন্দরবন। করোনাঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শহরের বহু পুজো কমিটিও। অনেকেই অনেক আগে বুঝে গিয়েছেন অন্যান্য বছরের মতো এই বছরের পুজোয় জাঁকজমক হবে না। কিন্তু ওঁরা এসব কথা না ভেবে সুপার সাইক্লোনের দাপটে তছনছ হয়ে যাওয়া সুন্দরবনের মানুষদের দিকে এগিয়ে দিয়েছিল সাহায্যের হাত। তালিকায় ছিল উত্তর কলকাতার বেশ কিছু দুর্গা ও কালি পুজো কমিটি।
পাথুরিয়া ঘাটা সর্বজনীন কালী পূজা কমিটি, অক্ষয় স্পোর্টিং ক্লাব কালী পূজা কমিটি,নিমতলা বালক সমিতি, বাবুরাম ঘোষ লেন অগ্রদূত সংঘ কালী পূজা কমিটি, আহিরিটোলা সর্বজনীন, আহিরিটোলা যুবক বৃন্দ দুর্গোৎসব পূজা কমিটি, শোভাবাজার বড়তলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি, শ্যামবাজার পল্লী সংঘ দুর্গোৎসব পূজা কমিটি এদের একত্রে স্লোগান ছিল
সুন্দরবন এবং সুন্দরমনের পুজো। শপথ নিলেন
বাজেটে কাটছাট করে সেই টাকা ব্যবহৃত হবে ত্রাণের কাজে। আর এই মহৎ কাজেই তাঁদেরকে উৎসাহি করেন মন্ত্রী শশী পাঁজা। শাঁখ বাজিয়ে পুজো কমিটির চেয়ারম্যানসহ মাননীয়া মন্ত্রী শশী পাঁজাও সংঘবদ্ধ পুজোর শপথ নেন। শশী পাঁজা বলেন, ‘আমফনের পর আমার বিধানসভা এলাকার বহু পুজো কমিটি ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আক্রান্ত এলাকায় গিয়ে মানুষদের সাহায্য করেছে। তাদেরকেই সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি শপথ নেওয়া হয়েছে এই বছর মায়ের পুজোর সঙ্গে মানবিকতার পুজো হবে। মানুষ মানুষের পাশে দাঁড়াবে।’
উপস্থিত ছিলেন পুজো কমিটিগুলির মহিলাবাহিনীও। লাল পাড় সাদা শাড়িতে শপথ নিলেন তাঁরাও। অতিমারীর আবহে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনেই পুজো হবে জানালেন তাঁরা।
The post মানবিকতায় মায়ের পুজো, মন্ত্রীর সঙ্গে বাজেটে কাটছাঁট করার শপথ পুজো উদ্যোক্তাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lmjuxw