পত্রিকায় ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ধৃত মহিলা

বিধাননগর: ফেসবুক থেকে ‘হ্যান্ডসাম’ ছেলের ছবি নিয়ে পাত্রী চাই বলে বিজ্ঞাপন দেওয়া হত৷ সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন সারা ভারতবর্ষের অনেক পাত্রীর পরিবার৷

অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷ কাকলি বিশ্বাস নামে এক মহিলাকে কেষ্টপুর থেকে গ্রেফতার করে পুলিশ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, ফেসবুক থেকে ‘হ্যান্ডসাম’ছেলেদের ছবি ডাউনলোড করে সেই ছবি পাত্রীপক্ষের কাছে পাঠানো হত৷ কিন্তু পাত্র পক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে হলে রেজিস্ট্রেশন করতে হত৷ তার জন্য দিতে হত রেজিস্ট্রেশন ফি৷ যারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করত তাদের সঙ্গে কথা বলানো হত মা সাজানো পরিচারিকাকে৷ বেশ কিছু পরিচারিকাকে টাকা দিয়ে মা সাজিয়ে কথা বলাতো হত৷

পুলিশ সূত্রে খবর, মে মাসের ২৯ তারিখে প্রাক্তন এক এএস আধিকারিক সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। তাঁর বয়ান অনুযায়ী, মেয়ের জন্য পাত্র খুঁজতে পত্রিকার বিজ্ঞাপন দেখে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করেন। এরপর বিভিন্ন ছেলেদের ছবি পাঠানো হত ওই নম্বর থেকে।

তবে কোনও ছেলের ছবি দেখে পছন্দ হলে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর দেওয়া হত না। বলা হত, তার জন্যে প্যাকেজের টাকা দিতে হবে। অভিযুক্ত তার ফোন নম্বর দিয়ে দু’জনের মধ্যে কথা বলাতো কনফারেন্সের মাধ্যমে। এরপর পাত্রীপক্ষের বিশ্বাস অর্জন করে টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখতো না। এভাবে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এবং সারা ভারত জুড়ে বহু মানুষ প্রতারিত হয়েছে বলেও অভিযোগ৷

পুলিশ এবার তদন্ত করে দেখছে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে৷

The post পত্রিকায় ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ধৃত মহিলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QyTRM1
إرسال تعليق (0)
أحدث أقدم