দল ছাড়ার জল্পনা বাড়তেই শোভনের বাড়িতে অরবিন্দ মেনন

কলকাতা: আবারও মানভঞ্জন? তা স্পষ্ট না হলেও সোমবার রাতের বৈঠক বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়ের অস্তিত্ত্ব নিয়ে খানিকটা হলেও প্রশ্ন তুলে দিল। সোমবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন। বেশ কিছুক্ষণ তিনি কথা বলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে সেই বৈঠকে ঠিক কি কথা হল দুজনের তা স্পষ্ট নয়।

বিজেপিতে যোগ দেওয়া ইস্তক দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে শোভন চট্টোপাধ্যয়ের সম্পর্ক ততটা পোক্ত হয়নি। এমনকী ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানোর পর থেকে বিজেপির বড় কোনও কর্মসূচিতেই শোভনের দেখা মেলেনি।

বরং দিলীপ-রাহুল-সায়ন্তনদের সঙ্গে বারবার তাঁর সম্পর্কে ভাঁটা পড়েছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যায়। এরই মধ্যে শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়কে দলের কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আপাতত দলের সাংঠনিক কাজকর্ম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। রত্মা ঘনিষ্ঠদের প্রশ্ন, তাহলে কি শোভনবাবুকে জায়গা করে দিতেই দিদিকে সরানো হল?

এই আবহেই সোমবার রাতে তড়িঘড়ি মেননের শোভন-দরবার একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়ে হয়ে যায় জোর গুঞ্জন। স্বাভাবিকভাবেই শোভনের দলবদল জল্পনা তীব্র হয়। সোমবার রাতে দুঘণ্টারও বেশি সময় ধরে শোভনের সঙ্গে বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন।

শোভন দল ছাড়তে পারেন বলে জল্পনা তৈরি হওয়ায় কি মেননের শোভন-দরবার? উঠছে প্রশ্ন। তবে সোমবার রাতে শোভনের বাড়ি থেকে বেরিয়ে স্পষ্ট করে কোনও কথার উত্তর দেননি মেনন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে মেননের। দলে শোভনকে সক্রিয় হতে আবেদন জানিয়েছেন মেনন। একইভাবে পাল্টা মেননকেও কিছু শর্ত দিয়েছেন শোভন। তবে ঘণ্টা দুয়েকের বৈঠকেও বরফ গলেনি বলেই গুঞ্জন ছড়িয়েছে।

The post দল ছাড়ার জল্পনা বাড়তেই শোভনের বাড়িতে অরবিন্দ মেনন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lj439p
إرسال تعليق (0)
أحدث أقدم