স্টাফ রিপোর্টার , কলকাতা : সকালেই ঝড় উঠল শহরে। হাওয়ার শব্দে ভয় ধরাল সাত সকালেই। থামল বৃষ্টি হয়ে। প্রচন্ড অস্বস্তি থেকে শহরে ফিরল আপাত স্বস্তি। যা বিগত তিন দিন ধরে মানুষকে নাগাড়ে ভুগিয়েছে তা মঙ্গলবার সকালের ঝড় ঝাপটায় অনেকটাই কমল তা বলা যেতেই পারে।
রবিবার থেকে হু হু করে বাড়তে শুরু করে শহরের পারদ। পাল্লা দিয়ে বেড়েছে অতিরিক্ত আর্দ্রতা। গুমোট এবং ভয়ঙ্কর অস্বস্তিকর আভাওয়ায় তিষ্ঠোতে পারা যাচ্ছিল না। একটু বৃষ্টির চাহিদা ছিল শহরের মানুষের। বোঝা যাচ্ছিল না যে এর আগেই দিন দশেকের বেশি সময় ধরে শহরে নাগাড়ে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছিল যে এমন আবহাওয়া হতে পারে শহরের। কিন্তু অস্বস্তি যে এমন চরমে পৌঁছবে তা বোঝা যায়নি। এত গরমে মানুষ ভেবেছিল বৃষ্টি হবেই কিন্তু সাত সকালেই তেড়ে ঝড়ো হাওয়া। অন্তত ৪০ কিলোমিটার বেগের এর গতি অনুমান করা যায়। হাওয়া অফিস থেকে এর কোনও তথ্য মেলেনি। হাওয়া অফিসের তথ্যে হাওয়ার গতি ৫০ ছুঁলেও অবাক হওয়া যাবে না। ঝড়ের মাঝেই শুরু হয় উথাল পাথাল বৃষ্টি।
ঝড়ের বেগ কমতে বৃষ্টির বেগ আরও বাড়ে। মোটামুটি ৪৫ মিনিটের ঝড়-বৃষ্টি এবং শহরে আপাতত ফিরেছে স্বস্তি। ভাদ্রের পচা গরম থেকে আপাত মুক্তি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সকালের তাপমাত্রাকেও এই ঝড় বৃষ্টি টেনে স্বাভাবিকের নীচে নামিয়েছে। মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২৪ ঘণ্টায় ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমেছে মঙ্গলবার, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান এখনও বেশি। সর্বনিম্ন ৫৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এই ঝড় বৃষ্টি দিনভর আবহাওয়ার উপর প্রভাব ফেলবে বলে মত হাওয়া অফিসের। সর্বোচ্চ তাপমাত্রাও নেমে ৩৩এর আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
The post সাত সকালের ঝড় ঝাপটা, সঙ্গে বৃষ্টি, স্বস্তি ফিরল শহরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gh2icX