নেশার টাকা না পেয়ে ৮৫ বছরের ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বর্ধমান: নেশার টাকা না পেয়ে ৮৫ বছরের বৃদ্ধা ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মৃতার নাম বীনাপানি পালধি। মাধবডিহি থানার বড়বৈনানে তাঁর বাড়ি। অভিযুক্ত নাতিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের নাম আশিস পালধি। ঘটনার দিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে দিয়ে ঘটনার পুনির্নর্মাণ করিয়েছে পুলিশ। খুনে ব্যবহৃত বাঁশের লাঠিটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়ান নি। ধৃতকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর ছোট ছেলে সত্যনারায়ণ পালধির বাড়িতে থাকতেন বীনাপানি দেবী। বছর দু’য়েক আগে আশিস বিহারের একটি হিমঘরে মেকানিকের কাজ করতে যায়। সেখানে গিয়ে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। বছর খানেক আগে সে বাড়ি ফেরে। নেশার টাকার জন্য সে বাবা-মাকে হামেশাই চাপ দিত। মাস পাঁচেক আগে সে নেশার টাকা না পেয়ে মাকে কাটারি দিয়ে কোপায়।

সোমবার সকালে আশিস বাবার কাছে ২০০ টাকা চায়। বাবা না দেওয়ায় সে মায়ের কাছে টাকা চায়। মা তাকে টাকা দেননি। এরপর সে ঠাকুমার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় আচমকা সে ঠাকুমাকে বাঁশের লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। মারধরে সংজ্ঞা হারান বীনাপানি দেবী। তাঁকে মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে মৃতের জ্যাঠা সদানন্দ পালধি পুলিসে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিস।

The post নেশার টাকা না পেয়ে ৮৫ বছরের ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34wIqfQ
إرسال تعليق (0)
أحدث أقدم