কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর নামে অনলাইন প্রতারণা৷ ডিজিটাল বারকোড স্ক্যান করে প্রতারণার ঘটনা ঘটছে খাস কলকাতায়৷ জিনিসপত্র অর্ডার করে টাকা দেওয়ার নামে উল্টে ব্যবসায়ীদের অ্যাকাউন্ট থেকেই হাজার হাজার টাকা খোয়া যাচ্ছে বলে অভিযোগ৷
জানা গিয়েছে,কুমোরটুলির ছোট ব্যবসায়ী শৌভিক কর পরপর ২ কিস্তিতে সাড়ে ১৬ হাজার টাকা খোয়ালেন৷ এছাড়া যাদবপুরের বিক্রমগড়ের বাসিন্দা চিত্রদীপ চক্রবর্তীও পরপর ৫ কিস্তিতেই ৭০ হাজার টাকা খোয়ালেন৷ এভাবে আরও অনেকেই প্রতারিত হচ্ছেন বলে খবর৷ তদন্ত শুরু করেছে লালবাজার৷
কুমোরটুলির শৌভিক করের দাবি,একদিন রাতে একজন ফোন করে ৫০০ পিস এলিডি বাল্বের অর্ডার দেন৷ নিজেকে আর্মি অফিসার বলে পরিচয় দেন৷ বলেন, হলদিরামের উল্টো দিকে দমদমের আর্মি ক্যাম্প থেকে বলছি৷ এমনকি আর্মি পোশাকে তার ছবি, ভোটার কার্ড ও আর্মির পরিচয়পত্র শৌভিককে পাঠান ওই ক্রেতা৷
আমি তখন তাকে গুগুল পে করতে বলি৷ তারপর হোয়াটস অ্যাপ কল করে তিনি একটি বারকোড পাঠিয়ে স্ক্যান করতে বলেন৷ প্রথমে ৫ টাকা পাঠান৷ আমি রিসিভ করি৷ পরে ১৪ হাজার ৫০০ টাকা পাঠালে রিসিভ করলে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে ১৪,৫০০ টাকা ডেবিট হয়ে যায়৷
আমি ওই ক্রেতার কাছে জানতে চাই,এটা কেন হল৷ তখন তিনি বলেন,আমার এখানে পেনডিং দেখাচ্ছে৷ ফের রিসিপ করোন৷ ফের রিসিপ করতেই আমার অ্যাকাউন্টে থাকা বাকি ২,০০০ টাকাও ডেবিট হয়ে যায়৷ টাকা ফেরত চাইলে বলেন, তোমার যে সব বন্ধুরা গুগোল পে ব্যবহার তাদের ফোন নম্বর দাও৷ তখন আমি বুঝতে পারি যে কোনও প্রতারকের পাল্লায় পড়েছি৷ আর্মির পরিচয় দিয়ে গেট পাসের জন্য আগেই আমার ভোটার কার্ড, প্যান কার্ড ও ছবি নিয়ে নিয়েছেন৷
এরপর আমি, শ্যামপুকুর থানা৷ ও লালবাজারে অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড শাখায় অভিযোগ করি৷ সেখানে গিয়ে দেখি,আমার আরও অনেকে এসেছেন অভিযোগ করতে৷ তারাও আমার মত একই কায়দায় প্রতারিত হয়েছেন৷
একই কায়দায় ১৪ অগস্ট যাদবপুরের একটি মিষ্টির দোকানে ২০০ কেজি মিষ্টির অর্ডার দেন এক ব্যক্তি৷ ফোনে তিনি বলেন,১৫ অগাস্ট দমদমের সেনা ক্যাম্পে ওই মিষ্টির ডেলিভারি দিতে হবে। অর্ডারের পাশাপাশি হোয়াটঅ্যাপে নিজের সেনা আইডি কার্ড, সেনাবাহিনীর নাম ও অ্যাকউন্টের বিস্তারিত পাঠান ওই ক্রেতা৷
এরপর অগ্রিম ২০ হাজার টাকা দেওয়ার কথা জানান দোকানের মালিক৷ শৌভিকের মত এই ব্যবসায়ীকেও বলেন অনলাইন পেমেন্ট করবেন৷ মিষ্টির ব্যবসায়ীর নেট ব্যাঙ্কিং সুবিধা না থাকায় তাঁর পরিচিত চিত্রদীপ চক্রবর্তীর মারফত টাকা লেনদেনের ব্যবস্থা করেন৷ চিত্রদীপের দাবি,হোয়াটসঅ্যাপে তাঁকে ডিজিটাল কিছু বারকোড পাঠানো হয়।
ওই বারকোড স্ক্যান করতে বলা হয়। চারবার এইভাবে বারকোড স্ক্যান করতে বলার পর সন্দেহ হতেই ফোন কেটে দেয় চিত্রদীপ। অননলাইনে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন চারবারে মোট ৭০হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর তারা যাদবপুর থানায় অভিযোগ করেন৷
করোনা আবহে এখন অনলাইন লেনদেন বহুগুন বেড়েছে৷ আর এই সুযোগ নিয়ে প্রতারণা চক্রও সক্রিয় হয়ে উঠেছে৷ যদিও লালবাজারের গোয়েন্দারাও এই সব চক্রকে খোঁজে বের করতে তৎপর৷
The post ভারতীয় সেনার পরিচয়ে অর্ডার, হোয়াটসঅ্যাপের বারকোড স্ক্যান করতেই উধাও টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h4Rufl