করোনার কামড়, বই ফেলে রোজের কাজে ছুটছে স্কুল পড়ুয়ারা

গুয়াহাটি: বিশ্বজুড়ে করোনার প্রভাব ভয়াবহ। মৃত্যু, স্বাস্থ্যের ভয় তো রয়েছেই, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে এছাড়াও প্রভাব পড়ছে অর্থনীতিতে। মারাত্মক প্রভাব জনজীবনেও। করোনার জেরে বন্ধ হওয়া পড়ুয়ারা যাচ্ছে কাজে। যারা কিনা অনেকেই নাবালক।

১৬ বছরের জমশের আলি গুয়াহাটির হাফিজনগরের বস্তিতে ফেরে সারাদিনের কাজ সেরে। সে স্কুল পড়ুয়া হলেও, তাঁর এখন কাজ হল রোজকার রুজি খাটা। ক্লাস ৭ এর পড়ুয়া এখন রোজকার ‘কাজের মানুষ’।

সে জানিয়েছে, “যখন লকডাউনটি পুরোপুরি তুলে নেওয়া হবে এবং স্কুল খুলবে, তখন আমি কুলে ফিরে যাওয়ার চেষ্টা করব I আমি আমার পড়াশোনা ছাড়তে চাই না। তবে আমি এখন প্রতিদিনের মজুরির কাজ করছি। কারণ আমার মা অসুস্থ এবং কাজহীন। আমি প্রতিদিন ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে পাই, এটা দিয়ে আমরা চালিয়ে নিই।” সে বলে, “আমি জানি পড়াশোনা গুরুত্বপূর্ণ তবে পরিবারকে খাওয়ানো আরও জরুরি ।”

স্কুল বন্ধ থাকলেও চলছে অনলাইন ক্লাস। তবে জমশের আলি, যাদের কাছে কিনা এই মুহূর্তে দু-বেলা খাবার খাওয়াই চ্যালেঞ্জ, তাঁদের কাছে অনলাইন ক্লাস স্বপ্নের থেকেও দূরে। সুতরাং তার মতো বাচ্চারাও নানান কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, স্কুলগুলি যখন পুনরায় খুলবে, তখনও ফিরে আসতে পারবে না এই পড়ুয়ারা। কারণ, ততদিনে তাঁরা তাঁদের নিজস্ব নতু জীবন নিয়ে অভ্যস্ত হয়ে পড়বে।

তাঁর মা বলছেন, আগে তিনি কিছু বাড়িতে বাড়ি ঘর পরিষ্কার পত্রিচ্ছন্ন রাখা ও রান্নার কাজ করতেন, কিন্তু করোনার জন্য সবাই কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। যার ফলে সংকট বেড়েছে। এরপর থেকে দিনে একবারের খাবারই শুধু ছিল। পাশপাশি তিনি নিজে খুব অসুস্থ।

জমশের একা না, হাফিজগর বস্তিতে যে কোনও ঝুপড়িতে উঁকি দিলে শোনা যায় এমনই একই গল্প। ৬৮ টি পরিবার এই বস্তিতে বাস করে। মোটামুটি তথ্য বলছে, এই বস্তির ১২০ জন পড়ুয়াদের মধ্যে তিনভাগের একভাগ বই ফেলে বেঁচে থাকার লড়াই করছে।

The post করোনার কামড়, বই ফেলে রোজের কাজে ছুটছে স্কুল পড়ুয়ারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y5RzrK
إرسال تعليق (0)
أحدث أقدم