BREAKING: সাতসকালে ভয়াবহ ভূমিকম্প, ৬.৪ রিখটার স্কেলে কাঁপল মাটি

মানিলা: সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মানিলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা দাঁড়াল ৬.৪। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, মঙ্গলবার সকাল ৫ টা ৩৩ নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে।

জানানো হয়েছে, মানিলা থেকে ৪৫১ কিমি দক্ষিণ পূর্বে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠের ১০ কিমি গভীরে আঘাত হানে এই কম্পন।

অন্যদিকে চলতি মাসেই ভয়ঙ্কর ভূমিকম্প হয় নর্থ ক্যারোলিনায়। ১০০ বছরে নর্থ ক্যারোলিনায় সবথেকে বড় ভূমিকম্প বছিল এটাই। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৫.১।

১৯১৬ সালের পর প্রথমবার এত বড় ভূমিকম্প হল এই অঞ্চলে। সেই বছ ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল স্কাইল্যান্ডের কাছে। ওয়েদার সার্ভিস এমনটাই জানাচ্ছে।

ভূমিকম্প বা সুনামী যে কোনও দুর্যোগই আসে হঠাৎ। এক নিমেষে শেষ করে দেয় সব কিছু। এই দুই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃতির ভারসাম্য রক্ষার দিকে বিজ্ঞানীরা জোর দিতে। কিন্তু তার পরেও দেখা যায় এই প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক মানুষ। তাই কয়েকদিন আগেই টেক জায়েন্ট গুগলের তরফে শোনা গিয়েছে আশার বানি। আগে থেকেই নাকি আঁচ করা সম্ভব হবে এই সুনামী বা ভূমিকম্পের। যার ফলে সুবিধা হবে মানুষের।

গুগলের নিজস্ব পরীক্ষার পরে এই সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ফাইবার অপটিক কেবলের সাহায্যে পরীক্ষার পরেই এই সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে। তবে ওই পরীক্ষায় জানা গিয়েছে এই সুবিধা পাওয়া যাবে কেবলমাত্র ১০০ কিলোমিটারের মধ্যে। তবে ইতিমধ্যে গুগল পরীক্ষা শুরু করেছে যাতে কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়েও এই সুবিধা পাওয়া সম্ভব হয়।

এই পরীক্ষাতে সাফল্য পাওয়া গেলে অনেক মানুষের সুবিধা হবে। পাশপাশি বেশ কিছু ভূমিকম্প প্রবন দেশগুলিতেও বিষয়টি কাজে ব্যবহার করা যাবে।

The post BREAKING: সাতসকালে ভয়াবহ ভূমিকম্প, ৬.৪ রিখটার স্কেলে কাঁপল মাটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3awOWEm
إرسال تعليق (0)
أحدث أقدم