জমি কিনতে সাহায্য করছে SBI, মিলবে ৮৫ শতাংশ সহায়তা

নয়াদিল্লি: কৃষিকাজে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে একটি নতুন প্রকল্প। এই স্কিমটির নাম এসবিআই ল্যান্ড পারচেস স্কিম। এই প্রকল্পের উদ্দেশ্য হ’ল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও ভূমিহীন কৃষিশ্রমিকদের জমি কিনতে সহায়তা করা।

এসবিআইয়ের এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হ’ল কৃষক কৃষি জমি কেনার জন্য ব্যাংক থেকে জমিটির নির্ধারিত মূল্যের ৮৫ শতাংশ অবধি টাকা পেতে পারেন। তবে এর সর্বোচ্চ পরিমান হবে ৫ লক্ষ টাকা। যদিও এই ৮৫ শতাংশের জন্য, জমির মূল্য ব্যাংক ঠিক করবে।

কারা এসবিআই-এর এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন

যিনি লোন নেবেন, তাঁর ঋণ পরিশোধের ভালো রেকর্ড থাকতে হবে। এক্ষেত্রে অন্য ব্যাংকের থেকেও যদি কেউ লোন নেন, এবং তা পরিশোধ করেন তবে তাঁরা জমি প্রকল্পের সুনিধা নিতে পারেন।
স্বল্প ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা নিতে পারবেন।
তবে এক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে। এব্যাপারে জানতে নিকটবর্তী এসবিআই-এর শাখায় যোগাযোগ করতে হবে।

লোন পরিশোধের সময়সীমা

এই প্রকল্পের সুবিধা নেওয়া কৃষক ১০ বছর সময় পাবেন তাঁর লোন শোধ করার জন্য। জমিতে উত্পাদন শুরু থেকে সর্বোচ্চ ৯-১০ বছর অবধি কৃষক অর্ধ-বার্ষিক কিস্তিতে লোন দিতে পারবেন।

অন্যদিকে এই লোনের অপর বৈশিষ্ট্য হল কেনা জমি লোন পরিশোধ না হওয়া অবধি ব্যাংকের কাছে বন্ধক হিসাবে থাকবে।

The post জমি কিনতে সাহায্য করছে SBI, মিলবে ৮৫ শতাংশ সহায়তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34sZQdd
Post a Comment (0)
Previous Post Next Post