এক মাসের জন্য পিছিয়ে গেল সলমন খানের বিগবস

মুম্বই: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস। প্রত্যেক বছর নতুন মোড়কে হাজির হয় এই রিয়ালিটি শো। গতবছরের সিজন দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছিল। জানা যায় বিগবসের রেকর্ডে গতবছরের সিজনটি সবথেকে বেশি মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল।আর তাই এবারের সিজন নিয়েও মানুষের মধ্যে উত্তেজনার কমতি নেই।

বিগবসের একনিষ্ঠ দর্শকরা তাই একপ্রকার মুখিয়ে রয়েছেন কবে থেকে শুরু হবে এই শো তার জন্য। বিগ বস ১৪ এর প্রমো প্রকাশ্যে আসার পর থেকেই সেই উত্তেজনা তুঙ্গে উঠেছে। কিন্তু দর্শকদের জন্য রয়েছে একটি খারাপ খবর। কারণ যে সময় বিগ বস শুরু হওয়ার কথা ছিল সেই সময় সেটি শুরু হচ্ছে না। মুক্তির তারিখ ১ মাস পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে।

বিগ বস মুক্তি পাওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর। কিন্তু শোনা যাচ্ছে যে একমাস পিছিয়ে গিয়েছে এই শো এর তারিখ। এবং সেটার কারণ হলো অতিরিক্ত বৃষ্টি ও দুর্যোগ। অতিরিক্ত বৃষ্টির জন্য ঠিক ভাবে সেট এখনো তৈরি করা যায়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে বিগবসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “নির্মাতাদের বাধ্য হতে হয়েছে শোটি এক মাসের জন্য পিছিয়ে দিতে। অতিরিক্ত বৃষ্টির জন্য মুম্বইয়ে বিগবসের সেট ঠিক করে তৈরি করা হয়নি। যার জন্য এখনই প্রতিযোগিতা এখানে আসতে পারবেন না। তাই সমস্ত রকমের সাবধানতা মাথায় রেখে ঠিক করা হয়েছে এই শো মুক্তি পাবে অক্টোবর মাসে।”

এবারের বিগবসে ও টেলিভিশন থেকে বেশ কয়েকজন তারকাদের দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। কানাঘুষো খবর যে টিভি তারকা নিয়া শর্মা, জস্মিন ভাসিন, ভিভিয়ান সেনা, আকাঙ্ক্ষা পুরী, নয়না সিং প্রমুখকে দেখা যাবে বিগবসের পর্দায়। শোনা যাচ্ছে অক্টোবর মাসের ৪ তারিখ থেকে দেখা যাবে বিগ বস।

মহামারীর কথা মাথায় রেখে এবার অতিরিক্ত কিছু সাবধানতার দিক মাথায় রাখা হচ্ছে বিগবসে। বিদেশ থেকে আসার রেকর্ড আছে এমন কোন প্রতিযোগীকে এবারের শোতে নেওয়া হচ্ছে না। এমনকি জানা গিয়েছে যে বিগ বসের ঘরে প্রবেশ করার আগে প্রতিযোগীদের ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। বিগবসে প্রবেশ করার আগে প্রত্যেকেরই করোনা পরীক্ষা করে দেখা হবে বলেও জানা গিয়েছে।

বিগ বসের ঘরে প্রবেশ করার পরে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। প্রত্যেকদিন ঘরে নিয়ম করে স্যানিটাইজেশন চলবে বলেও জানা গিয়েছে। গতবছরের বিগ বস তুমুল জনপ্রিয়তা পেয়েছিল টেলিভিশনে। এবারের শো’তেও একইরকম জনপ্রিয়তা থাকে কিনা তাই দেখার। গতবছরের বিগবসে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন শেহনাজ গিল, আসিম রিয়াজ, সিদ্ধার্থ শুক্লা, এবং রশমি দেসাই।

The post এক মাসের জন্য পিছিয়ে গেল সলমন খানের বিগবস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QooOT6
Post a Comment (0)
Previous Post Next Post