5000 mah ব্যাটারি, ফাঁস হল নতুন ‘গ্যালাক্সি’ ফোনের ফিচার

নয়াদিল্লি: ভারতের মোবাইলের বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড স্যামসং। কার্যত এক শ্রেনীর মানুষের কাছে মোবাইল ফোন এবং স্যামসং সমার্থক। একের পর এক ফোন তারা নিয়ে এসেছে ভারতের বাজারে। আর তা যথেষ্ট জনপ্রিয় হয়েছে ক্রেতাদের কাছে। শুধু ভারত নয়। আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট জনপ্রিয় স্যামসং। তবে এবারে জানা গিয়েছে নয়া তথ্য। সামনে এল samsung galaxy s21 ultra ফোন সংক্রান্ত বেশ কিছু তথ্য।

জানা গিয়েছে এই ফোনে থাকবে ৪৮৫৫ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিকে সাধারণত ৫০০০ এমএইচ ব্যাটারি বলে ধরা হয়ে থাকে। এছাড়া জানা গিয়েছে এই ফোনে থাকবে নন রিমুভেবল লি আয়ন ব্যাটারি। তবে এছাড়া এই ফোন সম্পর্কে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এছাড়া সামনে এসেছিল এই ফোন সংক্রান্ত বেশ কিছু তথ্য। জানা গিয়েছিল এই ফোন লঞ্চ হবে টাচ পেনের সঙ্গে। ইতিমধ্যে স্যামসং এর তরফে ফোল্ডেবল ফোন নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তবে শুধু স্যামসং নয়। ইতিমধ্যে আরও বেশ কিছু কোম্পানি এই ফোল্ডেবল ফোন নিয়ে কাজ শুরু করেছে।

তবে এই ফোনের দাম কত হবে তা এখনও জানা যায়নি। স্যামসং সব ধরনের গ্রাহকদের কথা ভেবে বাজারে নিয়ে আসে ফোন। ফলে সব ধরনের গ্রাহকদের কাছে এই কোম্পানির ফোনের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। পাশপাশি অল্প দামের মধ্যে ফোন বাজারে আনলেও প্রযুক্তি গত ভাবে যথেষ্ট উন্নত পরিষেবা দিয়ে থাকে তারা। সেই কারণেই আন্তর্জাতিক বাজারেও বেশ জনপ্রিয়।

কিন্তু এই ফোন নিয়ে বিগত কিছদিন ধরেই গ্রাহকদের মধ্যে রয়েছে আকর্ষণ। তবে যাবে এই ফোন আনা হবে তা জানা যায়নি। বাজারে লঞ্চ করা না পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করতে হবে এই ফোনের জন্য। পাশপাশি সামনে আসা তথ্য কতটা সত্যি তা যাচাই করার জন্য অপেক্ষা করতে হবে লঞ্চ করা পর্যন্ত।

The post 5000 mah ব্যাটারি, ফাঁস হল নতুন ‘গ্যালাক্সি’ ফোনের ফিচার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ckPeiP
إرسال تعليق (0)
أحدث أقدم