নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে বিশ্ব নেতারা গভীর শোকবার্তা পাঠিয়েছেন। তাঁর মৃত্যুতে
ইসরাইলের রাষ্ট্রপতি রিউবেন রিভলিন শোক বার্তায় জানিয়েছেন, প্রণববাবুর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব দেশ-বিদেশ সর্বত্র বন্দিত। ইসরাইল ও ভারতের সম্পর্ককে মজবুত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবুই ২০১৫ সালের অক্টোবর মাসে ইজরায়েল সফর করেন। শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি জানিয়েছেন, প্রণববাবুর প্রয়াণে নেপাল প্রকৃত একজন বন্ধুকে হারালো। ভারত-নেপাল সম্পর্ক মজবুত করতে প্রণববাবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।
শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে জানিয়েছেন, শ্রী মুখোপাধ্যায় অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক ছিলেন। তাকে সকল স্তরের মানুষ ভালোবাসতেন। অতুলনীয় নিষ্ঠার সঙ্গে তিনি দেশসেবায় নিয়োজিত ছিলেন। শ্রী রাজাপাকসে প্রণববাবুর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সরকার, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে, একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে, জানিয়েছেন, প্রণববাবু ছিলেন, বাংলাদেশের সত্যিকারের বন্ধু। শ্রী মুখোপাধ্যায়ের অবদান, পরবর্তী প্রজন্মের নেতা-নেত্রীদের অনুপ্রাণিত করবে।
শোকবার্তা জ্ঞাপন করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। প্রণব মুখোপাধ্যায়কে ‘গ্রেট লিডার’ বলে জানিয়ে ট্রাম্প লেখেন, “তাঁর মৃত্যু সংবাদ শুনে আমি দুঃখিত হয়ে পড়েছিলাম।”
The post প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জন্য বিশ্ব নেতাদের শোক বার্তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bg2ggX