নয়াদিল্লি : সংক্রমণ ঠেকাতে নতুন নিয়ম জারি করল উবের। অ্যাপ ক্যাব কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি ট্রিপ শুরু হওয়ার আগে তুলতে হবে মাস্ক সেলফি। অর্থাৎ এবার থেকে প্রত্যেক যাত্রী যাত্রা শুরুর আগে মাস্ক পরেছেন কিনা, তা খতিয়ে দেখবে খোদ সংস্থা। এই সেলফি তুলে উবের অ্যাপে শেয়ার করতে হবে। তবেই উবের চালক শুরু করতে পারবেন ওই ট্রিপ।
এক নতুন গাইডলাইনে উবের জানিয়েছে মাস্ক সেলফি মাস্ট। কোনও ট্রিপের আগে গাড়িতে চড়ে বসলেই হবে না। তার সঙ্গেই এই মাস্ক সেলফি তুলতে হবে চালককে যাত্রী সমেত। যাতে দেখা যায় চালক ও প্রত্যেক যাত্রী মাস্ক পরেছেন কিনা। ছবি অনুমোদন পেলেই শুরু হবে যাত্রা। নয়তো বাতিল হতে পারে সেই ট্রিপ।
এর আগে ড্রাইভারদের জন্য এরকম নিয়ম করেছিল উবের। জানানো হয়েছিল প্রতিটি ট্রিপের আগে চালককে নিজের সেলফি তুলে পোস্ট করতে হবে। যাতে কোনওভাবেই মাস্ক পরার নিয়মভঙ্গ না হয়। এবার যাত্রীদের জন্যও একই নিয়ম চালু করা হয়েছে।
তবে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়নি। যদি কোনও চালক অভিযোগ করেন, যে যাত্রী মাস্ক পরে নেই এবং এতে তিনি নিজে নিরাপদ বোধ করছেন না, তবেই ওই অ্যাপ ক্যাব সংস্থা চালককে যাত্রীদের মাস্ক সেলফি দিতে বলবে। এই নতুন গাইডলাইনে চালক ও যাত্রী উভয়েই নিরাপদ বোধ না করলে ট্রিপ বাতিল করতে পারেন। উল্লেখ্য যাত্রীদের এই মাস্ক সেলফি মাত্র ৯৬ ঘন্টা উবের প্ল্যাটফর্মে থাকবে। তারপরেই এটি স্থায়ী ভাবে ডিলিট হয়ে যাবে। উবের এজন্য কোনও ফেস ডিটেকশন পদ্ধতি ব্যবহার করছে না। এই ক্ষেত্রে ব্যবহার করা হবে মাস্ক ডিটেকশন পদ্ধতি। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই পদ্ধতি চালু করা হয়েছে। এবার আগামী মাসেই ভারতে চালু হয়ে যাবে মাস্ক ডিটেকশন পদ্ধতি।
যাত্রী ও চালকদের নিরাপত্তার জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে উবের। জানা গিয়েছে ৩ মিলিয়ন ফেস মাস্ক, ১.২ মিলিয়ন শাওয়ার ক্যাপ, ২লক্ষ ডিসইনফেকট্যান্ট ও ২ লক্ষ স্যানিটাইজারের বোতল বিনামূল্যে বিতরণ করা হয়েছে চালকদের মধ্যে।
The post উবের চড়ার নতুন নিয়ম, না মানলে শুরু হবে না ট্রিপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gViVHR