রাতের শহরে ফের শুরু ‘ব্লক রেইড’, কলকাতা পুলিশের হাতে আটক প্রায় ৩ হাজার

সুভাষ বৈদ্য, কলকাতা: করোনার আগে কলকাতা পুলিশ রাতে ‘ব্লক রেইড’ চালিয়ে সাফল্য পেয়েছিল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে তা কিছুটা শিথিল করা হয়েছিল৷ তবে রোজই থাকত সাধ্যমতো নজরদারি৷

শনিবার রাতে ফের অভিযান চালিয়ে প্রায় ৩,০০০ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ৷ এদের মধ্যে বিশৃঙ্খল আচরণের দায়ে মোট ৮৩০ জনকে গ্রেফতার করা হয়৷

লালবাজার সূত্রের খবর, বিনা হেলমেটে বাইক চালানোর জন্য ১০৭০ জন এবং বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙার দায়ে যথাক্রমে ৭০৮ এবং ১৫৪ জনকে আটক করেছে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট। বিশৃঙ্খল আচরণের দায়ে মোট ৮৩০ জনকে গ্রেফতার করা হয়৷ মোট ২,৯৯২ জনকে বিভিন্ন আইন ভঙ্গের দায়ে আটক করা হয়।

শনিবার রাতের শহরে উচ্ছৃঙ্খল আচরণ এবং ট্র্যাফিকের বিধিভঙ্গের প্রতিরোধে সারা শহর জুড়ে চলে কলকাতা পুলিশের বিশেষ ‘ব্লক রেইড’, অর্থাৎ কলকাতা পুলিশের নৈশ-অভিযান৷ মোড়ে মোড়ে তল্লাশি এবং নজরদারিতে হাজির ছিলেন পদস্থ আধিকারিকরা৷ সর্বাত্মক অংশ নিয়েছিল সমস্ত ডিভিশন, ট্র্যাফিক বিভাগ এবং গোয়েন্দা বিভাগ।

এদিকে অন্যান্য দিনের মত রবিবারও সারা শহরে কলকাতা পুলিশের অভিযান চলে৷ তাতে ৪৮১ জনের জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷

লালবাজার সূত্রে খবর, রবিবার মহামারি আইন অমান্য করায় রাত ৮ টা পর্যন্ত কলকাতা পুলিশ ৪৮১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে৷ এদের মধ্যে আইন অমান্য করায় ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বিনা মাস্কে বের হওয়ার জন্য ৩৪৪ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এছাড়া ৭ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷

এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে একদিন রাতের শহরে কলকাতা পুলিশের বিশেষ ‘ব্লক রেইড’ হয়েছিল৷ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সক্রিয় উপস্থিতিতে চলে নৈশ-অভিযান৷

সেই রাতে বিনা হেলমেটে বাইক চালানো এবং বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙার দায়ে যথাক্রমে ৭৩৮ এবং ৩২৮ জনকে আটক করেছিল কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট। মোট ১০৬৬ জনকে বিভিন্ন ট্রাফিক আইনে অভিযুক্ত করা হয়েছিল। বিশৃঙ্খল আচরণের দায়ে মোট ১৪৩১ জনকে থানা এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট গ্রেফতার করেছিল৷ এবার ফের রাতের শহরকে নিরাপদ করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ৷

The post রাতের শহরে ফের শুরু ‘ব্লক রেইড’, কলকাতা পুলিশের হাতে আটক প্রায় ৩ হাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kzA9MX
Post a Comment (0)
Previous Post Next Post